মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
শার্শার উলাশী জিয়া খাল পূণ:খননে এখন প্রবাহমান মহানবী (সা.) এর সার্বজনীন আদর্শ ও চারিত্রিক গুণাবলি বাণিজ্যমন্ত্রী-ভারতীয় হাই কমিশনার বৈঠক - সুতা আমদানির নিষেধাজ্ঞা প্রত্যাহার ও সীমান্ত হাট চালুর উদ্যোগ ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সার্বজনীন উপবৃত্তি পুনর্বহালে প্রধানমন্ত্রীর নির্দেশনা জনস্বাস্থ্য সুরক্ষায় পল্লী উন্নয়ন বোর্ডের সকল কার্যালয় তামাকমুক্ত ঘোষণা হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু স্বাস্থ্যসেবায় প্ল্যান মেডি ট্রিপের সঙ্গে যমুনা ব্যাংকের ০% ইএমআই সুবিধা পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন উপস্থাপক সামিয়া ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
advertisement
কর্পোরেট

ডাঃ এইচ.বি.এম. ইকবাল ‘দেশের বেষ্ট ব্যাংক চেয়ারম্যান ২০২২’ অ্যাওয়ার্ডে ভূষিত

কর্পোরেট ডেস্ক: দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ডাঃ এইচ.বি.এম. ইকবাল-কে ‘বাং’লাদেশের বেষ্ট ব্যাংক চেয়ারম্যান ২০২২’ অ্যাওয়ার্ডে ভূষিত করেছে সিঙ্গাপুরভিত্তিক ম্যাগাজিন ‘এশিয়া ওয়ান’। একই সাথে দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডকে ব্যাংকিং খাতে বিশেষ অবদানের জন্য ‘বাংলাদেশের বেষ্ট ব্যাংক ২০২২’ হিসেবে স্বীকৃতি দিয়েছে।

সোমবার (১০ জুলাই) রাতে দুবাইয়ের ম্যারিওট মারকুইস হোটেলে ২০তম এশিয়া-আফ্রিকা বিজনেস অ্যান্ড সোশ্যাল ফোরাম শিরোনামে আয়োজিত এশিয়া ওয়ানের এবারের আসরে আনুষ্ঠানিকভাবে ‘বাং’লাদেশের বেষ্ট ব্যাংক চেয়ারম্যান ২০২২’ অ্যাওয়ার্ড গ্রহণ করেন ডাঃ এইচ.বি.এম. ইকবাল। ব্যাংকের ভাইস চেয়ারম্যান মইন ইকবাল এসময় ব্যাংকের পক্ষ থেকে ‘বাংলাদেশের বেষ্ট ব্যাংক ২০২২’ পদক গ্রহণ করেন।

উল্লেখ্য, ‘এশিয়া ওয়ান’ ম্যাগাজিন এবং ইউনাইটেড রিসার্চ সার্ভিস (ইউআরএস), আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তে সফল ব্যাংকসমূহের আর্থিক প্রতিবেদনের তথ্য উপাত্ত সংগ্রহ করে গভীর পর্যালোচনার ভিত্তিতে সেরাদের সম্মাননা দিয়ে যাচ্ছে।

পুরস্কার প্রাপ্তিতে বীর মুক্তিযোদ্ধা ডাঃ এইচ.বি.এম. ইকবাল বলেন, “আজকে এশিয়া ওয়ান কমিটি যে অমূল্য সম্মাননা ‘বাং’লাদেশের বেষ্ট চেয়ারম্যান ২০২২’ প্রদান করেছে তাতে আমি অনুপ্রাণিত ও কৃতজ্ঞ। আমরা ‘সেবায় প্রথম’ এই মুল মন্ত্রে বিশ্বাস করি এবং এই জন্যে প্রতিনিয়ত আমাদের গ্রাহকদের নীতিগতভাবে সর্বোত্তম সেবা দিয়ে যাচ্ছি। দেশের জন্য এই অর্জিত সম্মানের মূল কৃতিত্ব প্রিমিয়ার ব্যাংকের সকল গ্রাহক, পৃষ্ঠপোষক, শুভাকাঙ্ক্ষী, গণমাধ্যম এবং সর্বোপরি আমার প্রতিষ্ঠানের সকল নির্বাহী এবং কর্মকর্তাদের।”

সর্বশেষ পাওয়া সংবাদ