সোমবার, ৩০ মার্চ ২০২৬
সোমবার, ৩০ মার্চ ২০২৬
শিরোনাম
শিশুদের মধ্যে হাম কীভাবে ছড়ায়: - লক্ষণ, রোগ নির্ণয়, চিকিৎসা ও ঝুঁকির কারণ নববর্ষ উদযাপনে জাতীয়ভাবে থাকছে যেসব কর্মসূচি ঢাকাসহ ৫ সিটিতে মেয়র পদে এনসিপির প্রার্থী ঘোষণা যুক্তরাষ্ট্রে ১৬৭ মিলিয়ন ডলারের পাওয়ারবল লটারি বিজয়ী গ্রেপ্তার মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ টালিউড তারকা রাহুল অরুণোদয় মারা গেছেন যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ বিক্ষোভে লাখো মানুষ এসএসসি ও সমমানের পরীক্ষা : - প্রতিটি কক্ষে সিসিটিভি স্থাপনসহ কেন্দ্র সচিবদের ১১ দফা নির্দেশনা অফিসে উপস্থিতি ও জ্বালানি সাশ্রয় নিয়ে যে নির্দেশনা দিলো জনপ্রশাসন মন্ত্রণালয় ৪ বছরের মধ্যে ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে: সমাজকল্যাণ মন্ত্রী
বিনোদন

বিয়ের পর সিনেমা করবেন না পূজা চেরী!

বিনোদন ডেস্ক : বিয়ের পর আর ক্যামেরার সামনে দাড়াবেন না বলে জানিয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পূজা চেরি।

সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশনের সাক্ষাৎকারে পূজা এই প্রেম প্রসঙ্গে বলছেন, ‘যখনই যার সঙ্গে কাজ করেছি, সবার সঙ্গে প্রেমের গুঞ্জন হয়েছে। আর সবার সঙ্গেই যদি প্রেমের গুঞ্জন হয়, তাহলে তো ভালো। তার মানে আমরা পর্দায় ভালো কাজ করছি। প্রেমের গুঞ্জনের কথা বললে তো কাজ না করে বাসায় বসে থালাবাসন মাজা উচিত।’

আর নায়িকা বিয়ে প্রসঙ্গে সাক্ষাৎকারে বলেছেন, বিয়ের পর আর ক্যামেরার সামনে দাঁড়াবেন না। সেটা পূজার ভাষ্যে এমন, ‘আমি সব সময় বলি, এখনো বলছি, আমি মিডিয়ার কোনো মানুষকে বিয়ে করব না। আর যখন বিয়ে করব, তার পর থেকে আমাকে ক্যামেরার সামনেও দেখা যাবে না। এটা সব সময় বলি। তাই বলে এমন নয় যে আমি এখনই বিয়ে করে ফেলছি।’

সবশেষ পূজার নতুন কাজের খবর হচ্ছে, ‘লিপস্টিক’ নামে একটি সিনেমায় কাজ করবেন তিনি; যেখানে তাঁর নায়ক আদর আজাদ।

কাজের চেয়ে ব্যক্তিজীবন নিয়ে বেশি আলোচনায় আছেন পূজা চেরি। সবচেয়ে আলোচিত চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে প্রেম করছেন নায়িকা। শুধু শাকিব নয়, পূজাকে নিয়ে আরও প্রেমের গুঞ্জন চাউর আছে শোবিজে।

এই সম্পর্কিত আরো

শিশুদের মধ্যে হাম কীভাবে ছড়ায়: লক্ষণ, রোগ নির্ণয়, চিকিৎসা ও ঝুঁকির কারণ

নববর্ষ উদযাপনে জাতীয়ভাবে থাকছে যেসব কর্মসূচি

ঢাকাসহ ৫ সিটিতে মেয়র পদে এনসিপির প্রার্থী ঘোষণা

যুক্তরাষ্ট্রে ১৬৭ মিলিয়ন ডলারের পাওয়ারবল লটারি বিজয়ী গ্রেপ্তার

মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২

টালিউড তারকা রাহুল অরুণোদয় মারা গেছেন

যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ বিক্ষোভে লাখো মানুষ

এসএসসি ও সমমানের পরীক্ষা : প্রতিটি কক্ষে সিসিটিভি স্থাপনসহ কেন্দ্র সচিবদের ১১ দফা নির্দেশনা

অফিসে উপস্থিতি ও জ্বালানি সাশ্রয় নিয়ে যে নির্দেশনা দিলো জনপ্রশাসন মন্ত্রণালয়

৪ বছরের মধ্যে ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে: সমাজকল্যাণ মন্ত্রী