বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
বিশ্ব দরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী Notice of 24th Annual General Meeting of BSRM Steels Ltd. নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা করার প্রস্তাব মালিকপক্ষের, শ্রমিকদের দাবি ২২ হাজার Notice of 18th Annual General Meeting of BBS Cables PLC. সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি এনআরবিসি ব্যাংকের শরিয়াহ কমিটির সভা অনুষ্ঠিত নড়াইলে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, জরিমানা ৩ লাখ টাকা ইউনিয়ন পরিষদ নির্বাচন - ২৯-৩০ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি ইস্টার্ন হাউজিংয়ের চেয়ারম্যানসহ তিন পরিচালকের শেয়ার গ্রহণ সম্পন্ন
advertisement
কর্পোরেট

ইউসিবি’র লভ্যাংশ অনুমোদন

পুঁজিবাজার ডেস্ক: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি’র (ইউসিবি) ৪০তম বার্ষিক সাধারন সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ জুন) বিকাল ৩টায় স্বাস্থ্যঝুঁকি ও নিরাপত্তা বিবেচনায় এই এজিএম ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি সম্পাদিত হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান মিসেস রুকমীলা জামান।

শেয়ারহোল্ডারবৃন্দ সর্বসম্মতিক্রমে ৩১ ডিসেম্বর ২০২২ পর্যন্ত সমাপ্ত অর্থ বছরের জন্য ৫% স্টক লভ্যাংশ এবং ৫% ক্যাশ লভ্যাংশ অনুমোদন করে।

ইউসিবির চেয়ারম্যান তার বক্তব্যে বলেন যে, ইউসিবি ধারাবাহিকভাবে শেয়ারহোল্ডার, গ্রাহক এবং সর্বোপরি সামাজিক উন্নয়নের স্বার্থ কাজ করতে থাকবে।

বার্ষিক সাধারণ সভায় আরো উপস্থিত ছিলেন ইউসিবি পরিচালনা পর্ষদের এক্সিকিউটিভ কমিটি চেয়ারম্যান জনাব আনিসুজ্জামান চৌধুরী; স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান জনাব তৌহিদ শিপার রফিকুজ্জামান; পরিচালক জনাব বজল আহমেদ; পরিচালক জনাব নুরুল ইসলাম চৌধুরী; পরিচালক মিসেস রোক্সানা জামান; পরিচালক মিস আফরোজা জামান; পরিচালক জনাব মুহাম্মদ শাহ আলম; পরিচালক জনাব কনক কান্তি সেন; পরিচালক মিসেস মাসুমা পারভীন; স্বতন্ত্র পরিচালক ড. অপরূপ চৌধুরী এবং স্বতন্ত্র পরিচালক প্রফেসর ড ইফতেখার উদ্দিন চৌধুরী।

এছাড়া, ইউসিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব আরিফ কাদরী ছাড়াও উপস্থিত ছিলেন প্রধান অর্থনৈতিক কর্মকর্তা জনাব ফারুক আহাম্মেদ। ইউসিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তার বক্তব্যে বলেন, ক্রমবর্ধমান প্রবৃদ্ধির মাধ্যমে ইউসিবি সকল প্রতিকূলতাকে জয় করে একটি সমন্বিত ব্যবসায়িক মডেলের মাধ্যমে উন্নয়ন সাধনে সক্ষম হয়েছে।

অনুষ্ঠান পরিচালনা করেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানী সচিব জনাব এটিএম তাহমিদুজ্জামান এফসিএস।

১৯৮৩ সালে প্রতিষ্ঠিত প্রথম প্রজন্মের বেসরকারী ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি বর্তমানে দেশের অন্যতম সফল ও শীর্ষস্থানীয় ব্যাংকের মর্যাদায় আসীন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ