রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বেনাপোল বন্দর দিয়ে ইলিশ আমদানি - ৫০০ টাকার ইলিশ বাজারে ১৪০০ থেকে ১৮০০ টাকা! আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট আবেদন করবেন যেভাবে - ৬৪ জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ দিচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর র‍্যাব থেকে এসআরবি : নাম পরিবর্তনই কি সমাধান ? মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নারীর মৃত্যু আইসিএসবিতে “প্রস্তাবিত ডিসট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট অ্যাক্ট ২০২৬” শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পরিবারের আবেদন ভাড়া বাসা থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
advertisement
সারাদেশ

বদলগাছীতে কিশোরের অর্থগলিত লাশ উদ্ধার

রহমতউল্লাহ আশিক, নওগাঁ প্রতিনিধি : নওগাঁ জেলার বদলগাছী উপজেলার সদর ইউনিয়নের ভবন-বর্ষাইল সড়কের ভবন ব্রিজের নিচ থেকে সাকিবুল ইসলাম (১৫) এক কিশোরের লাশ উদ্ধার করেছে বদলগাছী থানা পুলিশ।

সোমবার সকাল ৯ টায় উপজেলার সদর ইউনিয়নের ভবন-বর্ষাইল সড়কের ভবন গ্রামের ব্রিজের নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে ভবন-বর্ষাইল সড়কের ভবন ব্রিজের নিচ থেকে এক কিশোরের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করা হয়েছে।

নিহত সাকিবুল ইসলাম নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার রাইগাঁ ইউনিয়নের ফতেপুর গ্রামের মো: আলতাব হোসেনের ছেলে

বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা. আতিয়ার রহমান জানান, এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ধারণা করা হচ্ছে কয়েকদিন আগে কোন এক সময় কে বা কারা হত্যা করে লাশ ফেলে রেখে গেছে। ময়না তদন্তের জন্য নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে হত্যার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

সর্বশেষ পাওয়া সংবাদ