বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
বিশ্ব দরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী Notice of 24th Annual General Meeting of BSRM Steels Ltd. নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা করার প্রস্তাব মালিকপক্ষের, শ্রমিকদের দাবি ২২ হাজার Notice of 18th Annual General Meeting of BBS Cables PLC. সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি এনআরবিসি ব্যাংকের শরিয়াহ কমিটির সভা অনুষ্ঠিত নড়াইলে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, জরিমানা ৩ লাখ টাকা ইউনিয়ন পরিষদ নির্বাচন - ২৯-৩০ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি ইস্টার্ন হাউজিংয়ের চেয়ারম্যানসহ তিন পরিচালকের শেয়ার গ্রহণ সম্পন্ন
advertisement
সারাদেশ

মৌলভীবাজারে জাল টাকাসহ আটক-১

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে কুচক্রী মহলের তৎপরতা বেড়ে চলেছে বিভিন্ন স্থানে পশুর হাট, বিভিন্ন শপিং মহলে উৎসবকে পুঁজি করে মূলত এদের উদ্যেশ্য। তমধ্যে মৌলভীবাজার সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ১৫ হাজার টাকার জাল নোটসহ রকিব আলী নামে একজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জুন) রাতে শহরের এম সাইফুর রহমান রোডের বাটন গ্যালারির দ্বিতীয় তলার শো-রুম থেকে তাকে আটক করা হয়।

বৃহস্পতিবার রাতে সদর থানা পুলিশ মোবাইল ফোনে খবর আসে যে কেনাকাটা করার সময় জাল টাকা দেয়ায় জনগণ এক ব্যক্তিকে আটক করে রেখেছে। সদর থানার এসআই কে এম নুর ই আলম পুলিশ ঘটনার যাচাইয়ের জন্য ঘটনাস্থলে গিয়ে আটককৃত ব্যক্তির দেহ তল্লাশি করে তার পরহিত লুঙ্গিতে গচ্ছিত রাখা ৩০ টি ৫০০ টাকা মূল্যের জাল নোট জব্দ করেন।
আটককৃত রকিব আলী মৌলভীবাজারের রাজনগর উপজেলার চাটি মেলাঘর গ্রামের মৃত রইছ আলীর ছেলে।
এ ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ এ (বি) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এবিষয়ে জানতে মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ হারুনুর রশিদ এর সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত আসামির নিকট জাল টাকাসহ আটক করে আজ শুক্রবার আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ