রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বেনাপোল বন্দর দিয়ে ইলিশ আমদানি - ৫০০ টাকার ইলিশ বাজারে ১৪০০ থেকে ১৮০০ টাকা! আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট আবেদন করবেন যেভাবে - ৬৪ জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ দিচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর র‍্যাব থেকে এসআরবি : নাম পরিবর্তনই কি সমাধান ? মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নারীর মৃত্যু আইসিএসবিতে “প্রস্তাবিত ডিসট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট অ্যাক্ট ২০২৬” শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী
advertisement
অর্থ-বাণিজ্য

১৫ শতাংশ কমেছে হন্ডুরাসের কফি রফতানি

কর্পোরেট ডেস্ক : ২০২২ সালের ডিসেম্বরে হন্ডুরাসের কফি রফতানি ২০২১ সালের তুলনায় ১৫ শতাংশ কমেছে। সম্প্রতি দেশটির ন্যাশনাল কফি ইনস্টিটিউট এ তথ্য জানায়। খবর বিজনেস রেকর্ডার।

এ বিষয়ে হন্ডুরাস কফি ইনস্টিটিউটের (আইএইচক্যাফে) দেয়া তথ্যানুযায়ী, মধ্য আমেরিকায় সুগন্ধি কফির অন্যতম রফতানিকারক দেশ হন্ডুরাস। ২০২২ সালের ডিসেম্বরে দেশটি ৬০ কেজি ওজনের ২ লাখ ৫২ হাজার ৬৫৬ ব্যাগ কফি বিশ্বের বিভিন্ন দেশে বিক্রি করেছে। যেখানে আগের বছর এর পরিমাণ ছিল ২ লাখ ৯৬ হাজার ৫৩৯ ব্যাগ।

গত বছরের অক্টোবরে বিপণন মৌসুম শুরু হয়েছে। চলতি বছরের সেপ্টেম্বরে মৌসুম শেষ হবে। চলতি মৌসুমে দেশটি ৫৫ লাখ ২০ হাজার ব্যাগ কফি রফতানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। মৌসুমের এখন পর্যন্ত রফতানি হয়েছে ৩ লাখ ৪৫ হাজার ৫২১ ব্যাগ। অর্থাৎ নির্ধারিত রফতানি লক্ষ্যমাত্রার ৬.২৬ শতাংশ পূরণ হয়েছে।

আইএইচক্যাফের তথ্যানুযায়ী, আগের মৌসুমের তুলনায় এবার কফির গড় বিক্রি মূল্য ২ শতাংশ বেড়েছে। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় হাই-এন্ড অ্যারাবিকা কফি উৎপাদন হয় মধ্য আমেরিকার দেশগুলোয়। কিন্তু এবার বৈশ্বিক বাজারমূল্যে উত্থান-পতনে এ অঞ্চলের কফি রফতানি বাধাগ্রস্ত হচ্ছে।

সর্বশেষ পাওয়া সংবাদ