মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
শিরোনাম
২৫ বছরের বেশি সময় ধরে কর্মরত কর্মকর্তাদের সংবর্ধনা দিল আল-আরাফাহ ইসলামী ব্যাংক ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩,৬৩১ জন হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিলো ক্রীড়া পরিষদ: - ৩ মাসের মধ্যে নির্বাচন, তামিমকে সভাপতি করে অ্যাডহক কমিটি ঘোষণা রিমান্ড ও জামিন নামঞ্জুর: - শিরীন শারমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ ডিএসই’র পরিচালনা পর্ষদে নতুন স্বতন্ত্র পরিচালক ব্রিগেডিয়ার আশিকুর রহমান ২৭ এপ্রিল যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক বেনাপোল স্থলবন্দরে ঘোষণাবহির্ভূত পণ্য জব্দ, প্রায় কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা
বিনোদন

ন্যান্সির বাসা থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার চুরি

বিনোদন ডেস্ক : জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসির জাতীয় চলচ্চিত্র পুরস্কার চুরি হয়েছে। তার বাসা থেকেই পুরস্কারটি চুরি হয়েছে বলে জানা যায়।

গণমাধ্যমে ন্যানসি জানিয়েছেন, গৃহকর্মীকে সন্দেহ করে তিনি গুলশান থানায় লিখিত অভিযোগ করেছেন।

বুধবার রাতে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বি এম ফরমান আলী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘ন্যান্‌সির লিখিত অভিযোগ এজাহার হিসেবে গ্রহণ করা হচ্ছে। এই চুরির জন্য তার বাসার গৃহকর্মীদের সন্দেহ করা হচ্ছে।’

এ প্রসঙ্গে ন্যানসি বলেন, ‘আমার বাসায় তাহমিনা নামের মেয়েটির ঈদ পর্যন্ত কাজ করার কথা ছিল। কিন্তু ৫ এপ্রিল সে হঠাৎ জানায়, কাজ করতে পারবে না। কারণ হিসেবে তার অসুস্থতার কথা বলে। কিন্তু আমি চিকিৎসার জন্য সাহায্য করব বললেও তাহমিনা বিভিন্ন অজুহাতে কাজ ছেড়ে দেয়।’

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও অন্যান্য জিনিস চুরি যাওয়া প্রসঙ্গে ন্যানসি আরও বলেন, ‘ঈদের আগে ঘর গোছাতে গিয়ে দেখি, স্বর্ণপদক ও আমার আরও কিছু জুয়েলারি নেই। পরে বিষয়টি থানায় জানানো হলে তাহমিনার বোনকে জিজ্ঞাসাবাদ করা হলে জানা যায় তাহমিনা চুরি করেছে।’

প্রসঙ্গত, এক যুগের বেশি সময় দেশের সংগীতাঙ্গনে নিয়মিত গান করছেন ন্যানসি। ২০১১ সালে মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘প্রজাপতি’ গানটির জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।

এই সম্পর্কিত আরো

২৫ বছরের বেশি সময় ধরে কর্মরত কর্মকর্তাদের সংবর্ধনা দিল আল-আরাফাহ ইসলামী ব্যাংক

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩,৬৩১ জন

হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু

মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিলো ক্রীড়া পরিষদ: ৩ মাসের মধ্যে নির্বাচন, তামিমকে সভাপতি করে অ্যাডহক কমিটি ঘোষণা

রিমান্ড ও জামিন নামঞ্জুর: শিরীন শারমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ

ডিএসই’র পরিচালনা পর্ষদে নতুন স্বতন্ত্র পরিচালক ব্রিগেডিয়ার আশিকুর রহমান

২৭ এপ্রিল যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক

বেনাপোল স্থলবন্দরে ঘোষণাবহির্ভূত পণ্য জব্দ, প্রায় কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা