সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: - যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা সূচকের উত্থানে লেনদেন শেষ বরিশালে ইসি সানাউল্লাহ - কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায় ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা
স্বাস্থ্য-লাইফস্টাইল

গরমে বাইরে বের হলে সঙ্গে যা রাখবেন

স্বাস্থ্য ডেস্ক : গরমের তীব্রতা বাড়ছে। দিনের বেলা ঘর থেকে বের হওয়াটাই যেন কষ্টকর। তবু জীবিকার প্রয়োজনে আমাদের ঘর থেকে বের হতে হয়। রোদের তাপে বাড়ে ঘাম, ঘামের কারণে শরীর থেকে পানি ও লবণ বের হয়ে যায়। যে কারণে আপনি দুর্বল বোধ করতে শুরু করেন। গরমে নিজেকে সুস্থ ও সুরক্ষিত রাখতে হলে বাইরে বের হওয়ার সময় সঙ্গে রাখতে হবে কিছু জিনিস।

চলুন জেনে নেওয়া যাক সেগুলো কী-

পানির বোতল: বাইরে বের হলে এক বোতল পানি সঙ্গে রাখতে পারেন। না খেলেও অনেক সময় মুখে সামান্য পানি ছিটিয়ে দিলে স্বস্তি পাওয়া যায়। তাই সঙ্গে এক বোতল পানির বোতল রাখতে ভুলবেন না।

ছাতা: অনেকের ধারণা ছাতা কেবল বর্ষাকালেই ব্যবহার করা হয়। আসলে তা নয়। ছাতা শুধু বৃষ্টি থেকেই নয়, আমাদের রক্ষা করে রোদ থেকেও। তাই গরমের তীব্রতায় প্রখর রোদের হাত থেকে বাঁচতে ছাতা রাখুন সঙ্গে। যদি মাথার ওপর গরমে সূর্যের চোখ রাঙানি থাকে তবে ছাতাটা মেলে দিন। এতে আপনি অনেকটাই সতেজ থাকবেন। কারণ ছাতার ছায়া আপনাকে রোদের তীব্রতা থেকে রক্ষা করবে।

টিস্যু পেপার: গরমে সঙ্গে টিস্যু পেপার রাখা জরুরি। অবশ্য শুধু গরমে নয়, সব সময়েই বাইরে বের হওয়ার আগে সঙ্গে টিস্যু পেপার রাখবেন। তবে গরমের সময় বেশি জরুরি কারণ এটি আপনাকে ঘাম মুছতে সাহায্য করবে। অতিরিক্ত ঘামের কারণে অস্বস্তিকর পরিস্থিতির তৈরি হলে তা থেকে একটু হলেও স্বস্তি দেবে এই টিস্যু পেপারের ব্যবহার।

সাদা কাপড়: অনেকে সঙ্গে ছাতা রাখতে সমস্যা বোধ করেন। তাদের জন্য উপকারী একটি উপায় হতে পারে সাদা রঙের কাপড়ের ব্যবহার। মাথায় সাদা ওড়না বা টুপি ব্যবহার করতে পারেন। এতে রোদের তীব্রতা থেকে অনেকটাই মুক্তি পাওয়া যাবে।

রোদ চশমা: রোদ থেকে বাঁচতে আপনাকে সাহায্য করবে রোদ চশমা। এটি দেখতে যেমন ফ্যাশনেবল, তেমনই কার্যকরী। তবে ভুল করেও সস্তার রোদ চশমা কিনতে যাবেন না। এ ধরনের চশমা কোনো উপকার তো করেই না বরং চোখের বারোটা বাজায়। তাই একটু দাম দিয়ে হলেও ভালো মানের এবং পরিচিত ব্র্যান্ডের রোদ চশমা কিনুন। এতে রোদের ক্ষতি থেকে বাঁচা সহজ হবে।

আরও পড়ুন:

রোজার মাসে রেফ্রিজারেটরের ভেতরের স্পেসের সর্বোচ্চ ব্যবহার

গরমে রোজায় পানিশূন্যতা মুক্ত থাকার ৭টি উপায়

বাজারে আসবে ক্যান্সারের ভ্যাকসিন

এই সম্পর্কিত আরো

ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত

নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার

১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা

আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান

নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা

সূচকের উত্থানে লেনদেন শেষ

বরিশালে ইসি সানাউল্লাহ কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে

সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায়

ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা