সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: - যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা সূচকের উত্থানে লেনদেন শেষ বরিশালে ইসি সানাউল্লাহ - কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায় ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা
স্বাস্থ্য-লাইফস্টাইল

রোজায় শরীরের ক্লান্তি দূর করার উপায়

স্বাস্থ্য ডেস্ক : সারাদিন রোজা রাখার পর শরীর আর চলতে চায় না! ক্লান্তি এসে ভর করে শরীরে। রমজান মাসে রোজাদাররা ক্লান্তিতে বেশি ভোগেন। একদমই শক্তি মেলে না। অনেকক্ষণ না খেয়ে থাকার কারণে সাধারণত ক্লান্তি ভাব চলে আসে। পানীয় পান কম করার কারণেও ক্লান্তি ভাব দেখা দেয়। ক্লান্তি ভাব আসাটা এ সময়ে স্বাভাবিক। অনেকে ক্লান্তি দূর করতে চা-কফি পান করেন। কেউ পান করেন এনার্জি ড্রিংক। শরীরের জন্য যা মোটেও ভালো নয়।

কিছু পদ্ধতি মেনে চললে অল্প সময়ে সহজেই ক্লান্তি দূর করা সম্ভব হয়। পদ্ধতিগুলো জেনে নেওয়া যাক-

সেহরিতে স্বাস্থ্যকর খাবার: সেহেরির পর সারাদিন আর খেতে পারবেন না। তাই এসময় স্বাস্থ্যকর খাবার থাকা জরুরি। খুব কম খাওয়া ঠিক নয়। আবার অনেক বেশি খাওয়াও ক্ষতিকর। অতিরিক্ত তেল মসলাযুক্ত খাবার এড়িয়ে চলুন। এসব খাবার দ্রুত শরীরকে ক্লান্ত করে দেয়।

অস্বাস্থ্যকর খাবার পরিহার: রোজায় সারাদিন না খেয়ে থাকার ফলে মিষ্টি এবং ফ্যাটজাতীয় খাবারের প্রতি আমাদের আসক্তি বাড়ে। তাই ইফতারে অস্বাস্থ্যকর সব ভাজা-পোড়া বা ভারি খাবার খেয়ে থাকেন অনেকেই। এসব খাবার আমাদের বেশি পিপাসার্ত করে দেয়। চিপস, বিস্কুট বা ভাজা-পোড়ার বদলে বাদাম খাওয়ার চেষ্টা করুন। ছোলা খেলেও তেল-মশলা ছাড়া খেতে হবে। না হলে গ্যাস্ট্রিকের সমস্যা বেড়ে যাবে।

পর্যাপ্ত পানি পান: দেহে পানির পরিমাণ কমে গেলে ক্লান্তি আর দুর্বলতা দেখা দেয়। তাই ইফতার থেকে সেহেরির সময় পর্যন্ত অন্তত ৮ গ্লাস পানি পান করুন। একসঙ্গে অনেক পানি পান করবেন না। কিছু সময় পরপর পান করুন। এতে শরীর বেশি সময় আর্দ্র থাকবে। ক্লান্তি কম বোধ হবে।

ফুটবাথে ক্লান্তি দূর: সহজে ক্লান্তি দূর করতে ফুটবাথের বিকল্প নেই। সারাদিনের পর যদি মনে হয় পা আর চলছে না। শরীরে কোনো জোর পাচ্ছেন না। তাহলে, উষ্ণ গরম পানিতে ১০ মিনিট পা ভিজিয়ে রাখুন। চাইলে মেশাতে পারেন অল্প লবণ। পা ভিজিয়ে রাখার এই প্রক্রিয়াকে ফুটবাথ বলা হয়। এর ফলে নিমিষেই শরীরের সব ক্লান্তি দূর হবে ও সঙ্গে হবে ভালো ঘুমও।

এছাড়া শরীরে শক্তি জোগাতে দ্রুত কাজ করে বাদাম। তাই শরীরের ক্লান্তি দূর করতে ও শক্তি পেতে খেতে পারেন বাদাম।

আরও পড়ুন:

৩০ মার্চ থেকে হাসপাতালেই প্র্যাকটিসের সুবিধা পাবেন চিকিৎসকরা: স্বাস্থ্যমন্ত্রী

মৃগী কি রোগীর মৃত্যু তরান্বিত করে? জেনে নিন লক্ষণ ও চিকিৎসা

খেজুরের পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা জেনে নিন

এই সম্পর্কিত আরো

ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত

নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার

১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা

আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান

নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা

সূচকের উত্থানে লেনদেন শেষ

বরিশালে ইসি সানাউল্লাহ কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে

সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায়

ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা