শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
শিরোনাম
ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর ১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’ প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়! দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু কর্মশালায় বক্তারা: - অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল
খেলাধূলা

আফগানদের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়ালো পাকিস্তান

স্পোর্টস ডেস্ক: আফগানিস্তানের কাছে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ এড়ালো পাকিস্তান। আফগানিস্তানের কাছে প্রথম দুই ম্যাচ যথাক্রমে ৬ ও ৭ উইকেটে হেরে হোয়াইটওয়াশের মুখে পড়ে পাকিস্তান।

সোমবার রাতে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আফগানিস্তানকে ৬৬ রানে হারিয়ে হোয়াইটওয়াশ এড়ায় পাকিস্তান। প্রথমবারের মত পাকিস্তানের বিপক্ষে কোন ফরম্যাটের দ্বিপাক্ষীয় সিরিজ ২-১ ব্যবধানে জয়ের নজির গড়লো আফগানিস্তান।

সোমবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় আফগানিস্তান। ব্যাট হাতে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। ২৮ রানে ২ উইকেট হারায় পাকরা।

মিডল-অর্ডার ব্যাটারদের ছোট-ছোট ইনিংসের সাথে ওপেনার সাইম আইয়ুবের ৪৯ রানের ইনিংসে ২০ ওভারে ৭ উইকেটে ১৮২ রান করে পাকিস্তান। ৪০ বল খেলে ৪টি চার ও ২টি ছক্কা মারেন আইয়ুব।

মিডল-অর্ডারে আব্দুল্লাহ শফিক ১৩ বলে ২৩, ইফতেখার আহমেদ ২৫ বলে ৩১ ও অধিনায়ক শাদাব খান ১৭ বলে ২৮ রান তুলেন। আফগানিস্তানের মুজিব উর রহমান ২টি উইকেট নেন।

১৮৩ রানের জবাবে পাকিস্তানের বোলারদের সামনে নিজেদের মেলে ধরতে পারেনি আফগানিস্তান ব্যাটাররা। বড় ইনিংস খেলতে পারেননি কেউই। সর্বোচ্চ ২১ রান করেন দশ নম্বরে নামা আজতুল্লাহ ওমারজাই। এছাড়া ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ১৮, মোহাম্মদ নবি ১৭ ও অধিনায়ক রশিদ খান ১৬ রান করেন। পাকিস্তানের ইহসানউল্লাহ-শাদাব ৩টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন শাদাব। সিরিজ সেরা হন নবি।

আরও পড়ুন:

পেলে-ম্যারাডোনার পাশে মেসি

জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করলো বাংলাদেশ

’সাকিব আল হাসান’ একটি অনুপ্রেরণার নাম

এই সম্পর্কিত আরো

ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত

বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী

শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে

রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়!

দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

কর্মশালায় বক্তারা: অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি

ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল