সোমবার, ৩০ মার্চ ২০২৬
সোমবার, ৩০ মার্চ ২০২৬
শিরোনাম
নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪ আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫ সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: - যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার
অর্থ-বাণিজ্য

টিসিবির জন্য ২ কোটি ৯ লাখ লিটার তেল কিনবে সরকার

অর্থ-বাণিজ্য ডেস্ক : ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য দুই কোটি ৯ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার। এতে খরচ পড়বে ৩৩৪ কোটি ৩৯ লাখ ২৩ হাজার টাকা। এছাড়া টিসিবির জন্য ৮১ কোটি ৫৭ লাখ ৬৮ হাজার টাকা দিয়ে ৮ হাজার টন মসুর ডাল কেনা হবে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সরকারি ক্রয় সংক্রান্ত সভাশেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান জানান, আজকের সভায় ৯টি প্রস্তাব উপস্থাপন করা হয়। সবকটি প্রস্তাবই অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোট খরচ হবে ২ হাজার ৪০৫ কোটি ৪৬ লাখ ৪৮ হাজার ৬৬৭ টাকা।

তিনি বলেন, মোট অর্থায়নের মধ্যে জিওবি থেকে ব্যয় হবে ৯৩২ কোটি ১৬ লাখ ৭৮ হাজার ৫১৬ টাকা এবং এশিয় উন্নয়ন ব্যাংক (এডিবি), জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) ও দেশীয় ব্যাংকের ঋণ ১ হাজার ৪৭৩ কোটি ২৯ লাখ ৭০ হাজার ১৫১ টাকা।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন টিসিবির জন্য সরাসরি ক্রয় পদ্ধতিতে সেনা এডিবল অয়েল ইন্ডাস্ট্রির কাছ থেকে ৪৪ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দেয়া হয়েছে। এতে মোট খরচ ধরা হয়েছে ৮১ কোটি ১৮ লাখ টাকা। অর্থাৎ প্রতি লিটারের দাম পড়বে ১৮৪ টাকা ৫০ পয়সা।

একই সঙ্গে স্থানীয়ভাবে সরাসরি ক্রয় পদ্ধতিতে শুন শিং এডিবল অয়েল লিমিটেড থেকে ৫৫ লাখ লিটার সয়াবিন তেল কেনা হবে। এর জন্য ব্যয় হবে ১০১ কোটি ৪৭ লাখ ৫০ হাজার টাকা। এক্ষেত্রে প্রতি লিটারের দাম পড়বে ১৮৪ টাকা ৫০ পয়সা।

এছাড়া সভায় আন্তর্জাতিক সরাসরি ক্রয় পদ্ধতিতে ওমানের জাদ আল রাহিল ইন্টারন্যাশনাল এলএলসি সুলতানাত থেকে ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দেয়া হয়েছে। এ জন্য ব্যয় ধরা হয়েছে ১৫১ কোটি ৭৩ লাখ ৭৩ হাজার টাকা। সুতরাং প্রতি লিটারের দাম ১৩৭ টাকা ৯৪ পয়সা।

ডিসেম্বর মাসে ফ্যামিলি কার্ডের আওতায় একজন ক্রেতা এক দফায় ৬০ টাকা দরে এক কেজি চিনি এবং ৭০ টাকা দরে সর্বোচ্চ দুই কেজি মসুর ডাল এবং ১১০ টাকা দরে দুই লিটার সয়াবিন তেল কিনতে পারেন।

আরও পড়ুন:

এক মাসের ব্যবধানে সঞ্চয়পত্রে সুদ-আসল পরিশোধ বেড়ে দ্বিগুণ

বিমান সেবার আধুনিকায়নে চালু হচ্ছে মোবাইল অ্যাপস ও লয়্যালটি ক্লাব

আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে ১ জানুয়ারি পর্যন্ত

এই সম্পর্কিত আরো

নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ

বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪

আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা

যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ

শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার