রবিবার, ২২ নভেম্বর ২০২৬
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
শিরোনাম
নড়াইলে হিন্দু ধর্মাবলম্বীদের ঘরবাড়িতে হামলার খবরটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট : পুলিশ বিনামূল্যে চিকিৎসা ও অস্ত্রোপচারে ছানিমুক্ত হবে সিরাজগঞ্জ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ফ্যামিলি কার্ড শুমারি শুরু, প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখার আহ্বান পিয়ারসন-ব্রিটিশ কাউন্সিলের আউটস্ট্যান্ডিং লার্নার অ্যাওয়ার্ডে স্বীকৃতি পেল ৭৯০ শিক্ষার্থী এসবিএসি ব্যাংকের বার্ষিক ঝুঁকি সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত ফুলপুরে নিখোঁজের দুই দিন পর কৃষকের গলা কাটা লাশ উদ্ধার আজ দেখছেন শেষ পর্ব - কোম্পানি আইনে সংযোজনের জন্য হাইকোর্টের ১৪টি বিশেষ প্রস্তাব আওয়ামী লীগ ১৭ বছরে যে উন্নয়ন করতে পারেনি, পাঁচ বছরে করব: এমপি আলীম ১০০ জনকে নিয়োগ দেবে আকিজ গ্রুপ টেক্সপ্রো ইকো অ্যাপারেল'র সাথে এনসিসি ব্যাংকের পেরোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর
advertisement
শেয়ারবাজার

লেনদেনের শীর্ষে সোনালী পেপার

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের চতুর্থ কার্যদিবস (১৫ ফেব্রুয়ারি) বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে সোনালী পেপার এন্ড বোর্ড মিলস লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৩৭ কোটি ৩ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা জেনেক্স ইনফোসিসের শেয়ার লেনদেন হয়েছে ২২ কোটি ৩ লাখ ৫৪ হাজার টাকার।

২০ কোটি ৭ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে শাইনপুকুর সিরামিকস লিমিটেড।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বাংলাদেশ শিপিং করপোরেশন, বাংলাদেশ ল্যাম্পস, সি পার্ল হোটেল, এ্যাপেক্স ফুটওয়্যার, আমরা নেটওয়ার্কস, জেমিনি সি ফুড এবং ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ