শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শিরোনাম
মার্চে ৫৭৬টি সড়ক দুর্ঘটনায় নিহত ৫৩২, আহত ২২২১ নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজের দল ঘোষণা ২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ সিরাজগঞ্জে দুই নারীর ‘সংসার’: - ১৮ দিন পর কিশোরী উদ্ধার, গ্রেফতার এক নারী সিবিপি'র হেফাজতে আটক  শিশুর মৃত্যু, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পরিবারের মামলা হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি মেলেনি: - শারজাহ বন্দরেই ফিরছে ‘বাংলার জয়যাত্রা’ একাদশ শ্রেণিতে ৬ হাজার টাকা ভর্তি সহায়তা পাবে শিক্ষার্থীরা, আবেদন শুরু ১২ এপ্রিল সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা: - পাকিস্তানে পৌঁছেছে ইরানি প্রতিনিধিদল পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
বিনোদন

নতুন রেকর্ড গড়ল মিঠুন-দেবের ‘প্রজাপতি’

বিনোদন ডেস্ক : ‘পাঠান’ ঝড়ে কাবু গোটা দেশ, তার প্রভাব পড়েছে কলকাতাতেও। পাঠানের চুক্তি অনুযায়ী সিনেমা হল থেকে সরে গেছে বাংলা ছবির বেশ কিছু শো। শো হারিয়েছে বেশ কয়েকটি ছবি। তার মধ্যে অন্যতম দেব প্রযোজিত ও অভিনীত ছবি ‘প্রজাপতি’। হল কমে গেলেও দর্শক এই ছবি থেকে মুখ সরিয়ে নেয়নি, দিনের পর দিন হলমুখী হয়েছে দর্শক। তারই প্রভাব পড়ল বক্স অফিসে। ৪৯ তম দিনে বাংলা সিনেমার ইতিহাসে নয়া নজির গড়ল দেব-মিঠুন অভিনীত এই ছবি। ১০ কোটির গন্ডি পেরোল এই ছবি।

অভিজিৎ সেনের পরিচালনায় এই ছবিতে বাবা ছেলের ভূমিকায় অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী ও দেব। ব্যক্তিগত জীবনে তাঁদের সম্পর্ক বাবা-ছেলের মতোই। তাদের সেই সম্পর্ক, সেই অসমবয়সী বন্ধুতার প্রতিচ্ছবি দেখা গেছে পর্দায়। দর্শক যে এই ছবি পছন্দ করেছে তার প্রমাণ দিনের পর দিন এই ছবির শোয়ের বাইরে হাউজফুল বোর্ড। সারা ভারতে মুক্তি পেয়েছে ‘প্রজাপতি’। এমনকী মুক্তি পেয়েছে ভারতের বাইরেও। শুক্রবার ডিস্ট্রিবি শতদীপ সাহা ট্যুইটে লেখেন, ‘বেশি কিছু বলার নেই। প্রজাপতি ৪৯ তম দিনে বাংলা সিনেমার বক্স অফিসে ইতিহাস গড়েছে। প্রজাপতি আয় করেছে ১০.২৭ কোটি। গোটা টিমকে ধন্যবাদ ও পাশে থাকার জন্য দর্শককে ধন্যবাদ। আজ ৫০ দিন পূর্ণ করল।’

‘প্রজাপতি’ মুক্তির পরেই তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ দাবি করেছিলেন যে, মিঠুন চক্রবর্তীর খারাপ অভিনয়ের জন্য এই ছবি চলছে না। এদিন পার্টিতে এসেই সেই বিতর্ক নিয়ে মুখ খোলেন মিঠুন। মেগাস্টার এদিন বলেন, ‘দেবকে ভয় দেখানোর চেষ্টা করেছিলেন কারণ তিনিই এখন ঐ পার্টির শেষ কথা। কিন্তু দেব ভয় পায়নি। দেব অভিনেতা হিসাবেই উত্তর দিয়েছে।’

দেব বলেন, ‘না, না আমাকে কেউ ভয় দেখায়নি। এটা মিঠুনদার ব্যক্তিগত মন্তব্য। এটা নিয়ে আমার কিছু বলার নেই। এটা আসলে বাংলা সিনেমার জয়। আমি কোনও তর্ক বিতর্কে যেতে চাই না। কে কী বলেছে, তার উত্তরও দিতে চাইছি না। মিঠুনদার সঙ্গে স্নেহের সম্পর্ক।’ পরে অবশ্য মিঠুনও বলেন যে, তিনি অভিনেতা দেবের কথাই বলেছেন। বিতর্কে ইতি টানেন দেব।
সূত্র-জিনিউজ।

আরও পড়ুন:

৭ কেজি ওজন কমিয়ে নতুন রুপে দীঘি

মাহিয়া মাহি ‘বুবুজান’ নিয়ে আবারও পর্দায় ফিরলেন

অভিনেত্রী রূপাঞ্জনাকে কুপ্রস্তাব, ফাঁস করলেন স্ক্রিনশট

এই সম্পর্কিত আরো

মার্চে ৫৭৬টি সড়ক দুর্ঘটনায় নিহত ৫৩২, আহত ২২২১

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজের দল ঘোষণা

২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ

সিরাজগঞ্জে দুই নারীর ‘সংসার’: ১৮ দিন পর কিশোরী উদ্ধার, গ্রেফতার এক নারী

সিবিপি'র হেফাজতে আটক  শিশুর মৃত্যু, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পরিবারের মামলা

হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি মেলেনি: শারজাহ বন্দরেই ফিরছে ‘বাংলার জয়যাত্রা’

একাদশ শ্রেণিতে ৬ হাজার টাকা ভর্তি সহায়তা পাবে শিক্ষার্থীরা, আবেদন শুরু ১২ এপ্রিল

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা: পাকিস্তানে পৌঁছেছে ইরানি প্রতিনিধিদল

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী