শনিবার, ০৬ জুন ২০২৬
শনিবার, ০৬ জুন ২০২৬
শিরোনাম
বিদ্যুতের দাম বাড়লেও স্বস্তিতে নিম্ন ও মধ্যবিত্ত: - আগের দামেই থাকছে লাইফলাইন ও প্রথম ধাপ: বিইআরসি শেয়ারহোল্ডারদের সর্বসম্মত অনুমোদন: - ওয়ালটন হাই-টেকের সঙ্গে ডিজি-টেকের একীভূতকরণ চূড়ান্ত পর্যায়ে বেনাপোল-শার্শায়  চাহিদা বাড়ছে তালশাঁসের আগুনে ২১ জনের মৃত্যু : - নয়াদিল্লিতে অগ্নিকাণ্ডের ঘটনায় হোটেল মালিক গ্রেফতার এনআরবিসি ব্যাংকে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি শুরু আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু: - তদন্তে চরম অবহেলার প্রমাণ, আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা বন্ধ ও অলাভজনক সরকারি কারখানা চালু করতে শিগগিরই রোড শো মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু পুঁজিবাজারে সূচকের উত্থান, বেড়েছে লেনদেন ময়মনসিংহে ছুরিকাঘাতে বিএনপি কর্মী খুন, অভিযোগ জামায়াত নেতার ছেলের বিরুদ্ধে
advertisement
আইন-আদালত

সিলেটে নাশকতার মামলায় শিবিরের ৮ নেতাকর্মী জেলহাজতে

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: নাশকতা মামলায় সিলেটে শিবিরের ৮ নেতাকর্মীকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গত মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) তাদের আদালতে হাজির করা হলে আদালত তাদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালি মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ।

আলী মাহমুদ আরো ও জানান, দক্ষিণ সুরমা থেকে শিবিরের ৮ নেতাকর্মী আটকের ঘটনায় তাদেরকে আসামী করে একটি নাশকতা মামলা দায়ের করা হয়। তবে শিবিরের পুরাতন নাশকতা মামলায় তাদের সংশ্লিষ্টতার আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) তাদের আদালতে হাজির করা হলে আদালত তাদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

প্রসঙ্গত, সিলেট মহানগরে মিছিল থেকে ফেরার পথে ছাত্র শিবিরের ৮ নেতাকর্মীকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। সোমবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে মহানগরের সুরমা মার্কেটের সামনে থেকে ধাওয়া করে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন সিলেটে কোম্পানীগঞ্জ উপজেলার হাদারপাড় এলাকার আব্দুল রশিদের ছেলে ফোরকান আহমদ, একই উপজেলার কুলাসাল এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে নাঈম সিদ্দিকী, বাঘারপাড় এলাকার তেরাব আলীর ছেলে আবু সুফিয়ান সোহাগ, পশ্চিম বাঘারপাড়ের আব্দুল আল নাসিরের ছেলে মদিনাতুল মনোয়ার, দক্ষিণ বাঘারপাড় জান্ডাকুল এলাকার মো. আশিকুর রহমানের ছেলে হাবিবুর রহমান, চৌমুহনী বাজার এলাকার মো. আব্দুল্লাহ, গোয়াইনঘাটের সুন্দরগাঁও এলাকার তাহির রহমানের ছেলে ইয়াসিন আহমদ, একই এলাকার তাজ উদ্দিনের ছেলে মো. হাসান আহমদ ও সুনামগঞ্জের ছাতক উপজেলার মৌবাগী এলাকার মো. আব্দুল গফুরের ছেলে মো. আব্দুল্লাহ।

সর্বশেষ পাওয়া সংবাদ