সোমবার, ৩০ মার্চ ২০২৬
সোমবার, ৩০ মার্চ ২০২৬
শিরোনাম
নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪ আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫ সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: - যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার
বিনোদন

‘অবতার ৩’ এ থাকছে চার্লি চ্যাপলিনের ছায়া!

বিনোদন ডেস্ক : ‘অবতার-দ্য ওয়ে অফ ওয়াটার’ ছবিকে ঘিরে দর্শকদের প্রত্যাশার কোনও অভাব ছিল না। আর মুক্তির পর বক্স অফিস সাফল্যই তার প্রমাণ। বিশ্বব্যাপী প্রায় ২.১৩ বিলিয়ন ডলার আয় করেছে জেমস ক্যামেরনের পরিচালিত ছবিটি। সঙ্গে রয়েছে খেতাব।

সর্বকালের চতুর্থ সর্বোচ্চ আয়কারী ফিল্ম ‘অবতার-দ্য ওয়ে অফ ওয়াটার’। এ খবর আগেই জানা গিয়েছিল পরিচালক জেমস ক্যামেরন ইতিমধ্যেই অবতার-থ্রি এবং অবতার-ফোর এর বেশ কিছু অংশের শুটিং করে ফেলেছেন। শুধু তাই নয় অবতার-ফাইভ এর আভাসও দিয়েছেন। কিন্তু ‘অবতার’ প্রযোজক জন ল্যান্ডাউ ছবির সিক্যোয়েল সম্পর্কে এক চমকে দেওয়া খবর দিয়েছেন! কী সেই খবর?

‘অবতার’-এর সিক্য়ুয়ালে থাকছে চার্লি চ্যাপলিনের যোগ! এম্পায়ার ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাত্‍কারে, প্রযোজক জন ল্যান্ডউ সিক্যুয়েল সম্পর্কে বলেন যে ‘অবতার- থ্রি’-তে নাভির এক নতুন জাতিকে পরিচয় করানো হবে, যারা আরও বেশি নৃশংস।

এবং এই জাতির নেতার চরিত্রে অভিনয় করবেন চার্লি চ্যাপলিনের নাতনি ওনা চ্যাপলিন। তিনি হলেন, “ভাল মানুষ আছে, আবার খারাপ মানুষও আছে। তেমনই নাভি জাতিতেও তা রয়েছে। প্রায়শই, মানুষ নিজেকে খারাপ হিসাবে দেখেন না।

আমরা যা খারাপ বলে মনে করি তাতে তারা কীভাবে বিবর্তিত হয়, তার মূল কারণ কী? হয়তো সেখানে অন্যান্য কারণও রয়েছে যা নিয়ে আমরা সচেতন নই”।

প্রসঙ্গত, চার্লি চ্যাপলিনের নাতনি ওনা চ্যাপলিনও একজন অভিনেতা। তিনি এইচবিও সিরিজ গেম অফ থ্রোনসে ‘তালিসা মেগি’র চরিত্রে অভিনয় করেছেন। সূত্র-জিনিউজ।

এই সম্পর্কিত আরো

নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ

বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪

আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা

যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ

শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার