সোমবার, ৩০ মার্চ ২০২৬
সোমবার, ৩০ মার্চ ২০২৬
শিরোনাম
৪ বছরের মধ্যে ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে: সমাজকল্যাণ মন্ত্রী ফুলবাড়ীয়ায় ছেলের লাঠির আঘাতে বাবা নিহত, ছেলে-নাতি আটক ক্যাশ রেমিট্যান্স গ্রহণ করে মোটরসাইকেল পেলেন মাঈন উদ্দিন ও জিয়াউল হক ত্রিশালে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: - মানিব্যাগের সূত্র ধরে এক বছর পর আসামি গ্রেফতার দর্শক মজেছে ‘চক্র ২’-এ: - চক্র ২ এর প্রশংসা চারদিকে, সাফল্য উদযাপন অনলাইনে রিটার্ন দাখিল সাড়ে ৪১ লাখ করদাতার এনসিসি ব্যাংক চালু করল গ্রিন সেভিংস অ্যাকাউন্ট ১১ জেলায় নতুন ডিসি নিয়োগ প্রিপেইড মিটারে মাসিক চার্জ থাকছে না: বিদ্যুৎমন্ত্রী টানা তিন দিন ছুটি শেষে কর্মচাঞ্চল্য ফিরেছে বেনাপোল কাস্টমস ও বন্দরে
ভিডিও গ্যালারী

প্রকাশ্যে শাকিব খানের ‘বরবাদ’র টিজার

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। কয়েকদিন আগেই বক্স-অফিস মাতান তার অভিনীত সিনেমা। গত বুধবার (১৮ ডিসেম্বর) মোশন পোস্টারেই আভাস মিলেছিল, ‘বরবাদ’-এ নৃশংস অ্যাকশন থাকবে। অবশেষে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) প্রকাশ্যে এসেছে মেগাস্টার শাকিব খানের বহুল প্রতীক্ষিত ‘বরবাদ’ সিনেমার টিজার।

পৌনে দুই মিনিটের এই ঝলকে শাকিব খানকে দেখা গেছে খেপাটে চরিত্রে। যে তার প্রেমিকার জন্য সব কিছু বরবাদ করে দিতে দুবার ভাবে না।

টিজারে শাকিব খানকে দেখা গেছে ভয়ংকর রুপে। শুধু তিনি নন, পর্দায় শাকিব খানের সঙ্গে দেখা গেলো পশ্চিমবঙ্গের অভিনেতা যিশু সেনগুপ্তকেও। নজর কেড়েছেন মিশা সওদাগর ও শহীদুজ্জামান সেলিম। এ ছাড়া সিনেমাটির একটি আইটেম গানে পারফর্ম করেছেন কলকাতার নায়িকা নুসরাত জাহান।

টিজারের শুরুতেই একটি নারী কণ্ঠ বিদ্রোহী সুরে বলে ওঠে, ‘আমামা হয়ে লজ্জা হয়।’ চোখ ধাঁধানো আলিশান বাড়ি, দামি গাড়ি – এই বিলাসিতার আড়ালে লুকিয়ে থাকা অন্ধকারের সন্ধান মেলে যখন একজন অ্যাডভোকেট উচ্চারণ করেন, ‘উনি একজন ড্রাগ এডিক্টেড’ আরেক নারী কণ্ঠ যোগ করে, ‘উনি একজন রেপিস্ট।’

এরপরই বিদ্রোহের আগুনে উত্তপ্ত জনতা, চলছে ভাঙচুর, অরাজকতা। ঠিক সেই মুহূর্তেই যেন বিদ্যুৎ চমকের মতো আবির্ভূত হন মেগাস্টার শাকিব খান। রক্তাক্ত শরীরে, একটি গাড়ির বনেটে বসে আঙুলের ইশারায় কাউকে চুপ করতে বলছেন এবং তারপর, সমস্ত সিনেমা হলকে হিম করে দেওয়া কণ্ঠে উচ্চারণ করেন একটি শব্দ – ‘সাইলেন্স।’

মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই সিনেমায় ধুম ধারাকা একশনের সঙ্গে মিশেছে রোমান্স। কলকাতার অভিনেত্রী ইধিকা পাল ‘নিতু’ চরিত্রে শাকিবের প্রেমিকা হিসেবে দেখা দিয়েছেন। ধারালো তরবারি হাতে, রক্তে ভেজা মুখে এবং বিদ্রোহের আগুনের মাঝে প্রেমের ছোঁয়া। এই নায়ক বুঝিয়ে দিয়েছেন, এবার তিনি আসলেই সব সীমা ছাড়িয়ে যেতে চলেছেন।

‘বরবাদ’ সিনেমার বেশির ভাগ শুটিং মুম্বাইতে হয়েছে। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— যীশু সেনগুপ্ত, মানব সচদেব, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর প্রমুখ। 

আগামী ঈদুল ফিতরে বাংলাদেশসহ বিশ্বব্যাপী মুক্তি পাবে ‘বরবাদ’।

এই সম্পর্কিত আরো

৪ বছরের মধ্যে ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে: সমাজকল্যাণ মন্ত্রী

ফুলবাড়ীয়ায় ছেলের লাঠির আঘাতে বাবা নিহত, ছেলে-নাতি আটক

ক্যাশ রেমিট্যান্স গ্রহণ করে মোটরসাইকেল পেলেন মাঈন উদ্দিন ও জিয়াউল হক

ত্রিশালে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: মানিব্যাগের সূত্র ধরে এক বছর পর আসামি গ্রেফতার

দর্শক মজেছে ‘চক্র ২’-এ: চক্র ২ এর প্রশংসা চারদিকে, সাফল্য উদযাপন

অনলাইনে রিটার্ন দাখিল সাড়ে ৪১ লাখ করদাতার

এনসিসি ব্যাংক চালু করল গ্রিন সেভিংস অ্যাকাউন্ট

১১ জেলায় নতুন ডিসি নিয়োগ

প্রিপেইড মিটারে মাসিক চার্জ থাকছে না: বিদ্যুৎমন্ত্রী

টানা তিন দিন ছুটি শেষে কর্মচাঞ্চল্য ফিরেছে বেনাপোল কাস্টমস ও বন্দরে