বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
নিখোঁজের তিন দিন পর পরিত্যক্ত পুকুর থেকে  কৃষকের মরদেহ উদ্ধার চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা - সদ্যজাত সন্তানকে রেখে না ফেরার দেশে সৈনিক পিয়াস এসবিএসি ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের সিএমএসএমই খাতের পুনঃঅর্থায়নে যুক্ত সংসদে প্রধানমন্ত্রী - ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা-ডিজাইন প্রণয়নের কাজ শেষ সংসদে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী - সড়ক দুর্ঘটনা রোধে গণপরিবহনে জিপিএস চালুর উদ্যোগ তামাকমুক্ত পরিবহন নিশ্চিতের দাবি - গণপরিবহনে পরোক্ষ ধূমপানের শিকার আড়াই কোটি মানুষ স্থানীয় সরকার নির্বাচনও অবাধ, সুষ্ঠু-গ্রহণযোগ্য করতে কমিশন বদ্ধপরিকর: সিইসি ২ বছরের ওয়ারেন্টিসহ দেশের বাজারে শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৭ সিরিজ আইসিএবি ও আইসিএমএবি’র  জয়েন্ট কলাবোরেশন ফ্রেমওয়ার্ক স্বাক্ষর বাংলাদেশ ব্যাংক ও আইএফআইসি ব্যাংকের মধ্যে চুক্তি
advertisement
ভিডিও গ্যালারি

সালমান খানের ‘টাইগার থ্রি’র টিজার প্রকাশ

বিনোদন ডেস্ক : প্রকাশ্যে এলো সালমান খানের আসন্ন সিনেমা ‘টাইগার থ্রি’র টিজার। মূলত যশরাজ ফিল্মসের প্রতিষ্ঠা বার্ষিকী ও যশ চোপড়ার জন্মবার্ষিকীর দিনই টাইগারের টিজার প্রকাশ্যে আনলেন নির্মাতারা।

বুধবার (২৭ সেপ্টেম্বর) প্রকাশিত ১ মিনিট ৪৩ সেকেন্ডের টিজারের শুরুতে সালমানকে বলতে শোনা যাচ্ছে, ‘আমার নাম অবিনাশ সিং রাঠোর, যদিও আপনারা আমাকে টাইগার বলেই চেনেন। ২০ বছর নিজের সবকিছু ভারতকে রক্ষা করতে লাগিয়ে দিয়েছি। বদলে কিচ্ছু চাইনি। কিন্তু আজ চাইছি। আজ আপনাদের সবাইকে বলা হচ্ছে টাইগার গাদ্দার। দেশের সঙ্গে গাদ্দারি করেছে। আমি আপনাদের শত্রু। ২০ বছর সার্ভিস দেওয়ার পর আমি ভারতের থেকে আমার ক্যারেক্টার সার্টিফিকেট চাইছি। আমার ছেলেকে আমি বলব না, ওর দেশ বলবে ওর বাবা কী ছিল, গাদ্দার না দেশপ্রেমিক? বেঁচে থাকলে আবার দেখা হবে। জয় হিন্দ।’

আর টিজারটি প্রকাশ্যে আসার পর থেকেই সালমান ভক্তদের অপেক্ষার তর যেন আর সইছে না। ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির বরাবরের মত আসন্ন এই ছবিতেও অ্যাকশন মুডে দেখা মিলেছে সালমানকে। তাইতো বলার আর অপেক্ষার রাখে না আগের কিস্তিগুলোর চেয়েও চমকপ্রদ হবে আসন্ন এই কিস্তি।

এর আগে প্রকাশ্যে এসেছিল ‘টাইগার থ্রি’-এর পোস্টার। যা দেখে ভক্তরা মনে করছেন, সালমানের এই ছবি ‘অতীতের সব রেকর্ড ভেঙ্গে দিবে’। যশরাজ ফিল্মসের ‘টাইগার থ্রি’ সিনেমার প্রথমটি ছিল ‘এক থা টাইগার’। এ ছবির পরের সিকুয়েল ‘টাইগার জিন্দা হ্যায়’। দুটি ছবিতেই নায়ক-নায়িকার চরিত্রে দর্শক দেখতে পান সালমান খান আর ক্যাটরিনা জুটিকে। ‘টাইগার ৩’ ছবিতে সেই রসায়নকেই আরও একবার পর্দায় তুলে ধরা হয়েছে।

‘টাইগার থ্রি’ পরিচালনা করেছেন মনিশ শর্মা। প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া। ছবিতে সালমান ক্যাটরিনা ছাড়াও আছেন, ইমরান হাশমি, রিভাথি, রণবীর সুরে, বিশাল জেঠওয়া, রিদ্ধি ডোগরা সহ অনেকে। ছবিতে বিশেষ চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে। আসছে দীপাবলি উপলক্ষ্যে মুক্তি পাবে ছবিটি।

সর্বশেষ পাওয়া সংবাদ