বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
নিখোঁজের তিন দিন পর পরিত্যক্ত পুকুর থেকে  কৃষকের মরদেহ উদ্ধার চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা - সদ্যজাত সন্তানকে রেখে না ফেরার দেশে সৈনিক পিয়াস এসবিএসি ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের সিএমএসএমই খাতের পুনঃঅর্থায়নে যুক্ত সংসদে প্রধানমন্ত্রী - ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা-ডিজাইন প্রণয়নের কাজ শেষ সংসদে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী - সড়ক দুর্ঘটনা রোধে গণপরিবহনে জিপিএস চালুর উদ্যোগ তামাকমুক্ত পরিবহন নিশ্চিতের দাবি - গণপরিবহনে পরোক্ষ ধূমপানের শিকার আড়াই কোটি মানুষ স্থানীয় সরকার নির্বাচনও অবাধ, সুষ্ঠু-গ্রহণযোগ্য করতে কমিশন বদ্ধপরিকর: সিইসি ২ বছরের ওয়ারেন্টিসহ দেশের বাজারে শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৭ সিরিজ আইসিএবি ও আইসিএমএবি’র  জয়েন্ট কলাবোরেশন ফ্রেমওয়ার্ক স্বাক্ষর বাংলাদেশ ব্যাংক ও আইএফআইসি ব্যাংকের মধ্যে চুক্তি
advertisement
ভিডিও গ্যালারি

শাহরুখের ‘জওয়ান’ সিনেমার ট্রেলার প্রকাশ

বিনোদন ডেস্ক : এবার ‘জওয়ান’ সিনেমার ট্রেলারে ঝড় তুলেছেন বলিউডের বাদশা শাহরুখ খান।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে মুক্তি পেয়েছে অ্যাটলি নির্মিত ‘জওয়ান’ সিনেমার ট্রেইলার। ২ মিনিট ৪৫ সেকেন্ডে বহরূপী শাহরুখ যেন ঝড় তুলেছেন তার ভক্তদের মনে।

ট্রেইলারের ২০ সেকেন্ডে দেখা যায়, এক দুষ্কৃতিকারী (যে কিনা এক সময় সে সেনা সদস্য ছিল) মেট্রোরেল হাইজ্যাক করেছে। এই ব্যক্তি আর কেউ নন, স্বয়ং শাহরুখ খান। পুলিশের পক্ষ থেকে তার কাছে প্রশ্ন রাখা হয়— ‘তোমার কী চাই?

জবাবে তিনি বলেন, আলিয়া ভাট। এই হাইজ্যাকারের ভক্ত সবাই, সুনীল গ্রোভার এমনটাই জানান অফিসার নয়নতারাকে।

ট্রেইলারে কুস্তির ম্যাচে শাহরুখকে হারিয়ে দেন দীপিকা পাড়ুকোন। অন্যদিকে সিনেমাটির মূল ভিলেন বিজয় সেতুপাতি। একাধিক লুকে হাজির হয়ে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। পুরো ট্রেইলার জুড়েই রয়েছে ভরপুর অ্যাকশন।

এর আগে, ‘জওয়ান’ সিনেমার প্রিভিউ-তে মুখে জড়ানো ব্যান্ডেজ ছিড়ে ন্যাড়া মাথার অচেনা শাহরুখ সামনে এসেছিলেন। ঘোষণা করেছিলেন, আমি যখন ভিলেন হই, তখন কোনো হিরো আমার সামনে দাঁড়াতে পারে না।

এরপর থেকেই উত্তেজনার পারদ বৃদ্ধি পায় সিনেমাপ্রেমীদের। এবার ‘জওয়ান’ সিনেমার ট্রেইলার শাহরুখ ভক্তদের সেই উন্মাদনা যেন শতগুণ বাড়িয়ে দিয়েছে।

প্রসঙ্গত, আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে শাহরুখ অভিনীত ‘জওয়ান’। হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু, মালায়ালাম এবং কন্নড় ভাষায় মুক্তি পাবে সিনেমাটি।

আরও পড়ুন:

বাংলাদেশে মুক্তি পাচ্ছে শাহরুখের ‘‌জওয়ান’

এবার বাংলাদেশে সালমানও ব্যর্থ, চলছে না সিনেমা

সেরা অভিনেতার পুরস্কার পেলেন দক্ষিণী তারকা আল্লু অর্জুন

সর্বশেষ পাওয়া সংবাদ