বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
নিখোঁজের তিন দিন পর পরিত্যক্ত পুকুর থেকে  কৃষকের মরদেহ উদ্ধার চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা - সদ্যজাত সন্তানকে রেখে না ফেরার দেশে সৈনিক পিয়াস এসবিএসি ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের সিএমএসএমই খাতের পুনঃঅর্থায়নে যুক্ত সংসদে প্রধানমন্ত্রী - ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা-ডিজাইন প্রণয়নের কাজ শেষ সংসদে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী - সড়ক দুর্ঘটনা রোধে গণপরিবহনে জিপিএস চালুর উদ্যোগ তামাকমুক্ত পরিবহন নিশ্চিতের দাবি - গণপরিবহনে পরোক্ষ ধূমপানের শিকার আড়াই কোটি মানুষ স্থানীয় সরকার নির্বাচনও অবাধ, সুষ্ঠু-গ্রহণযোগ্য করতে কমিশন বদ্ধপরিকর: সিইসি ২ বছরের ওয়ারেন্টিসহ দেশের বাজারে শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৭ সিরিজ আইসিএবি ও আইসিএমএবি’র  জয়েন্ট কলাবোরেশন ফ্রেমওয়ার্ক স্বাক্ষর বাংলাদেশ ব্যাংক ও আইএফআইসি ব্যাংকের মধ্যে চুক্তি
advertisement
ভিডিও গ্যালারি

নজির গড়তে চলেছে শাহরুখে ‘জওয়ান’

বিনোদন ডেস্ক : আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, মুক্তি পতে চলেছে শাহরুখ খানের প্রতীক্ষিত ছবি ‘জওয়ান। ছবি মুক্তির আগেই নজির গড়তে চলেছে ‘জওয়ান’। জওয়ান মুক্তির কারণে প্রচলিত নিয়ম ভাঙছে মুম্বাইয়ের বিখ্যাত সিনেমা হল ‘গেইটি গ্যালাক্সি’। ‘জওয়ান’ রিলিজের প্রস্তুতি শুরু হয়েছে জোরকদমে। সাধারণত সকালের শো শুরু হয় সকাল ৯টা থেকে। কিন্তু, এবার শো শুরু হবে সকাল ৬টা থেকে। ‘পাঠান’ রিলিজের আগে শোয়ের টাইম তাঁরা এগিয়ে এনেছিলেন সকাল ৯টায়। এবার তা এগিয়ে করা হল সকাল ৬টায়।

মুম্বাইয়ের অন্যতম বিখ্যাত সিনেমা হল ‘গেইটি গ্যালাক্সি’। শাহরুখের ‘পাঠান’-এর কারণে সেই সময় শোয়ের টাইম এগিয়ে আনা হয়েছিল। এবার সেই সময় এগিয়ে আনা হয় ভোর ৬টায়। প্রথমবার সকাল ৬টার শো পেল কোনও ছবি। কিছুটা যেন দক্ষিণের পথেই হাঁটল এবার বলিউড। কারণ দক্ষিণে এই চল নতুন নয়। সেখানে বড় তারকাদের ছবি সব সময় সকাল থেকে শো শুরু হয়। এই খবর প্রথম প্রকাশ্যে আসে শাহরুখ খানের ফ্যান পেজে।

এরই মাঝে মঙ্গলবার দর্শকদের জন্য নতুন উপহার নিয়ে হাজির শাহরুখ খান। সোমবার সকাল থেকেই ‘জওয়ান’-এর ট্রেলার নিয়ে বাড়তে থাকে উত্তেজনার পারদ। করণ জোহর মন্তব্য করেন যে ‘এই শতকের সেরা ট্রেলার’। ছবির নাম না নিলেও সকলেই অনুমান করে নেন যে ‘জওয়ান’-এর কথাই বলেছেন শাহরুখ ঘনিষ্ঠ। এরপর মঙ্গলবার শাহরুখ নিজেই প্রকাশ্যে আনলেন ‘জওয়ান’-এর নয়া গান নট রামাইয়া ভাস্তাভাইয়া। ইনস্টাগ্রামে গানের ভিডিয়োটি পোস্ট করেন শাহরুখ।

প্রসঙ্গত, অ্যাকশন থ্রিলার এই ছবির গল্প ও ছবির পরিচালকের আসনে অ্যাটলি। শাহরুখ ছাড়াও এই ছবিতে অন্যতম মুখ্য চরিত্রে দেখা যাবে বিজয় সেতুপতি, নয়নতারা, সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি ও দীপিকা পাড়ুকোন। দ্বৈত চরিত্রে দেখা যাবে কি শাহরুখকে, নাকি রয়েছে অন্য টুইস্ট, তা নিয়ে উত্তেজনা তুঙ্গে। একদিকে তিনি পুলিশ অফিসার তো অন্যদিকে চোর। ছবির মিউজিকের দায়িত্বে অনিরুদ্ধ রবিচন্দ্র। এই ছবির হাত ধরেই বলিউডে ডেবিউ করছেন নয়নতারা। আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে ‘জওয়ান’। সূত্র-জিনিউজ।

সর্বশেষ পাওয়া সংবাদ