বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
ভিডিও গ্যালারি

এবার ‘ঝুমে জো পাঠান’ নিয়ে বিতর্ক (ভিডিও)

বিনোদন ডেস্ক : বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনের নতুন ছবি ‘পাঠান’-এর। ‘বেশরম রং’ নিয়ে বিতর্কের মাঝেই সামনে এল ‘পাঠান’-এর ‘ঝুমে জো পাঠান’। ফের একবার শাহরুখের লিপে এই গানটি গেয়েছেন অরিজিৎ সিং। ‘পাঠান’ নিয়ে আলোচনা বিতর্ক যতই থাক, এই গানটি শুনতে ও দেখতে যে বহু মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, তা মুক্তির পরই বেশ টের পাওয়া গেল। গানটি যশরাজ ফিল্মস-এর ইউটিউব চ্যানেলে সকাল ১১টায় মুক্তি পায়। আর মুক্তির ৬ ঘণ্টার মধ্যে গানটির ভিউ ৮ মিলিয়ন অর্থাৎ ৮০ লক্ষ। ইউটিউবে ট্রেন্ডিং ওয়ান এই গান। তবে এরই মাঝে গানের সুর নকলের অভিযোগ।

গোটা গানটিতে দীপিকার সেক্স অ্যাপিল আর শাহরুখের কুল অ্যান্ড ক্যাজুয়াল অ্যাটিটিউড, আর ‘ডান্স মুভস’ থেকে চোখ ফেরানো সত্যিই দায়। সঙ্গে রয়েছে অরিজিৎ সিং-এর গলার সেই মাদকতা, অরিজিতের সঙ্গে যোগ্য সঙ্গত করেছেন সুকৃতি কক্কর। গানটির মিউজিক ডিরেক্টর বিশাল শেখর। গানটি লিখেছেন কুমার। গানটি মিক্সিং-এর দায়িত্বে ছিলেন অভিষেক খান্ডেলওয়াল ও দীলিপ নায়ার। গানটি শুনলে বোঝা যায়, ‘ঝুমে যো পাঠান’ আসলে কাওয়ালি গানের নিউ এজ ভার্সন। তবে এই গানটি নিয়ে ইতমধ্যেই বিতর্ক তুঙ্গে। সোশ্যাল মিডিয়ায় এই গানের সঙ্গে নেটিজেনরা মিল খুঁজে পেয়েছে সুখবিন্দর সিং-এর গাওয়া পুরনো একটি গানের।

অর্জুন দ্য ওয়ারিয়র ছবির গান ‘করম কি তলোয়ার’-এর সঙ্গে হুবহু মিল রয়েছে পাঠানের এই গানের। গানটি গেয়েছেন সুখবিন্দর সিং। এক ফ্যান লিখেছেন, ‘এটা ঠকানো। আসল কম্পোজারকে ক্রেডিট দেওয়া উচিত।’ এরকম অনেকেই লিখেছেন, তবে ঐ গানটিও বিশাল শেখরেরই তৈরি করা। ২০১২ সালে অ্যানিমেটেড ছবি অর্জুনের জন্য এই গানটি বানিয়েছিলেন তাঁরা।
সূত্র-জিনিউজ।

সর্বশেষ পাওয়া সংবাদ