বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
ভিডিও গ্যালারি

মাহি-শান্ত’র ‘বুবুজান’ সিনেমার টিজার

বিনোদন ডেস্ক : নারী নির্যাতনের ঘটনার প্রেক্ষাপৃট নিয়ে নির্মিত ‘বুবুজান’ সিনেমার টিজার প্রকাশিত হয়েছে। ভালোবাসা দিবস উপলক্ষে আগামী ১৭ ফেব্রুয়ারি সারা দেশে মুক্তি পেতে যাচ্ছে সমসাময়িক নারী নির্যাতনের ঘটনার প্রেক্ষাপট নিয়ে নির্মিত সিনেমা ‘বুবুজান’।

শামীম আহমেদ রনি পরিচালিত এই সিনেমায় বুবুজানের চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এতে মাহির ভাইয়ের চরিত্রে আছেন চিত্রনায়ক শান্ত খান, তার বিপরীতে অভিনয় করেছেন নিশাত নাওয়ার সালওয়া।

শান্ত খান বলেন, ‘সিনেমাটি গল্প নির্ভর। মান্না স্যারের আম্মাজান ছবির মতো উনি যেম মায়ের জন্য মা বলতে পাগল তেমন আমি এই সিনেমায় বোন বলতে পাগল।আর সালওয়া আমার নায়িকা। আমাকে প্রতিবাদী এক ভাইয়ের চরিত্রে দেখা যাবে।আশা করছি, দারুণ একটি সিনেমা পেতে যাচ্ছে দর্শক।’

এ প্রসঙ্গে পরিচালক শামীম আহমেদ রনি বলেন, দর্শকের উদ্দেশ্য বলতে চাই আমার উপর আস্থা রেখে হলে আসুন এবং ‘বুবুজান’ দেখুন। আমি বিশ্বাস করি সবাই একটা ফ্রেস মুড নিয়ে বাসায় ফিরবেন। ছবিতে সুন্দর একটা ম্যাসেজ এবং ট্যুস্ট আসে। যেটা সবার ভাল লাগবে।

https://youtu.be/OyxfQ5Fc14E

সর্বশেষ পাওয়া সংবাদ