বুধবার, ০৪ মার্চ ২০২৬
বুধবার, ০৪ মার্চ ২০২৬
শিরোনাম
মৌসুমের আগেই তরমুজের কেজি ৯০ টাকা, রমজানে ইফতারের পণ্যে নেই স্বস্তি ৮ প্রতিমন্ত্রী ও দুই উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টন রমজান ও ঈদে আইএফআইসি কার্ডের স্পেশাল অফার বাংলাদেশ-চীন স্মার্ট ক্লাসরুম প্রকল্প: - ১৫০ শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য চেয়েছে সরকার ছাত্রলীগ করাই নিজ সন্তানকে ত্যাজ্য ঘোষণা পিতার রোজায় স্বাস্থ্যসম্মত ইফতার ও সেহরি কেমন হবে? জাতিসংঘের প্রিন্সিপালস ফর রেসপনসিবল ব্যাংকিংয়ে যোগদান করল সিটি ব্যাংক রায়গঞ্জে সংঘর্ষে দুই বিএনপি কর্মী নিহতের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৫ সেন্ট্রাল ইন্স্যুরেন্সে সিইও নিয়োগ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর
অন্যান্য

একমি ল্যাবরেটরিজের ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি দি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ৪৯তম বার্ষিক সাধারণ সভা সোমবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় শেয়ারহোল্ডারগণ ২০২৪-২০২৫ আর্থিক বছরের জন্য ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছেন।

সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান নাগিনা আফজাল সিন্হা।

এছাড়াও ডঃ জাবিলুর রহমান সিনহা উপ-ব্যবস্থাপনা পরিচালক, জাহানারা মিজান সিনহা- উপ-ব্যবস্থাপনা পরিচালক, তাসনিম সিনহা- উপ-ব্যবস্থাপনা পরিচালক, তানভীর সিনহা-পরিচালক, সাবরিনা জুনেদ-পরিচালক, ফাহিম সিনহা-পরিচালক, দাস দেবা প্রসাদ-স্বতন্ত্র পরিচালক এবং নিরীক্ষা কমিটি ও নমিনেশন এন্ড রেমুনারেশন কমিটির চেয়ারম্যান, এহসান উল ফাত্তাহ-স্বতন্ত্র পরিচালক, কাজী ছানাউল হক স্বতন্ত্র পরিচালক, নিরঞ্জন চন্দ্র দেবনাথ-মনোনীত পরিচালক, মোঃ হাসিবুর রহমান-অতিরিক্ত উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং হেড অব ইন্টারনাল অডিট এন্ড কম্পায়েন্স, কাজী মোহাম্মদ বদরুদ্দিন, এফসিএ, এফসিএমএ-নির্বাহী পরিচালক এবং প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও), মোঃ আরশাদুল কবির, এফসিএ, সিনিয়র জি.এম. এবং মোঃ মাসুদুর রহমান ভূঁইয়া, এফসিএস- কোম্পানী সচিব, সভায় উপস্থিত ছিলেন। সভায় বিপুল সংখ্যক শেয়ারহোল্ডারগণ যোগ দান করেন।

সভায় কোম্পানীর ২০২৪-২০২৫ আর্থিক বছরের উল্লেখযোগ্য সকল কার্যক্রম, বার্ষিক প্রতিবেদন, পরিচালনা পর্ষদের প্রতিবেদন, নিরীক্ষা প্রতিবেদন, আর্থিক প্রতিবেদন, ৩৫% নগদ লভ্যাংশ ঘোষণা, পরিচালকগণের অবসর ও পুনঃনিয়োগ, নিরীক্ষক নিয়োগ ও সম্মানী নির্ধারণ, কম্পায়েন্স নিরীক্ষক নিয়োগ ও সম্মানী নির্ধারণ এবং সর্বোপরি ভবিষ্যতের উল্লেখযোগ্য কর্মপরিকল্পনা সমূহ সম্মানিত শেয়ারহোল্ডারদের নিকট উপস্থাপিত এবং অনুমোদিত হয়।

উক্ত অনুষ্ঠানে যোগদান করে ৪৯ বার্ষিক সাধারণ সভাকে সাফল্যমন্ডিত করায় কোম্পানীর চেয়ারম্যান সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই সম্পর্কিত আরো

মৌসুমের আগেই তরমুজের কেজি ৯০ টাকা, রমজানে ইফতারের পণ্যে নেই স্বস্তি

৮ প্রতিমন্ত্রী ও দুই উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টন

রমজান ও ঈদে আইএফআইসি কার্ডের স্পেশাল অফার

বাংলাদেশ-চীন স্মার্ট ক্লাসরুম প্রকল্প: ১৫০ শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য চেয়েছে সরকার

ছাত্রলীগ করাই নিজ সন্তানকে ত্যাজ্য ঘোষণা পিতার

রোজায় স্বাস্থ্যসম্মত ইফতার ও সেহরি কেমন হবে?

জাতিসংঘের প্রিন্সিপালস ফর রেসপনসিবল ব্যাংকিংয়ে যোগদান করল সিটি ব্যাংক

রায়গঞ্জে সংঘর্ষে দুই বিএনপি কর্মী নিহতের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৫

সেন্ট্রাল ইন্স্যুরেন্সে সিইও নিয়োগ

দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর