সোমবার, ৩০ মার্চ ২০২৬
সোমবার, ৩০ মার্চ ২০২৬
শিরোনাম
খেলোয়াড়দের কোনো রাজনৈতিক দলের সদস্য না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ‘জেড’ ক্যাটাগরিতে আলহাজ্ব টেক্সটাইল জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচারের তথ্য দিলে ১ লাখ টাকা পুরস্কার রিলায়েন্স ইন্স্যুরেন্সের লেনদেন বন্ধ মঙ্গলবার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ডিজিএফআইয়ের সাবেক পরিচালক লে. ক. আফজাল নাছের গ্রেপ্তার শিশুদের মধ্যে হাম কীভাবে ছড়ায়: - লক্ষণ, রোগ নির্ণয়, চিকিৎসা ও ঝুঁকির কারণ নববর্ষ উদযাপনে জাতীয়ভাবে থাকছে যেসব কর্মসূচি ঢাকাসহ ৫ সিটিতে মেয়র পদে এনসিপির প্রার্থী ঘোষণা যুক্তরাষ্ট্রে ১৬৭ মিলিয়ন ডলারের পাওয়ারবল লটারি বিজয়ী গ্রেপ্তার
অন্যান্য

বাংলাদেশসহ ৯ দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরব আমিরাতের

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশসহ ৯টি দেশের জন্য পর্যটন ও কর্ম ভিসার ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। ২০২৬ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে এই নির্দেশনা। এছাড়া ব্যবসায়িক উদ্দেশ্যে প্রবেশ করতে ইচ্ছুক এই ৯ দেশের নাগরিকরাও নিষেধাজ্ঞার আওতায় থাকবে।

শনিবার (২০ সেপ্টেম্বর) ইউএই ভিসা অনলাইনে প্রকাশিত দেশটির অভিবাসন বিভাগের এক বিজ্ঞপ্তি থেকে জানা গেছে এ তথ্য। 

নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলো হলো- আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, লেবানন, বাংলাদেশ, ক্যামেরুন, সুদান ও উগান্ডা।

দেশটির অভিবাসন বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে এই নিষেধাজ্ঞা। এই ৯ দেশের যেসব নাগরিক ব্যবসায়িক উদ্দেশ্যে আমিরাতে প্রবেশ করতে ইচ্ছুক, তারাও নিষেধাজ্ঞার আওতায় থাকবে।

বিজ্ঞপ্তিতে নিরাপত্তা উদ্বেগ, ভূ-রাজনৈতিক সম্পর্ক এবং কোভিড-১৯-এর মতো মহামারিকে নিষেধাজ্ঞার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছে আরব আমিরাত। যদিও এ বিষয়ে বিস্তারিত কারণ প্রকাশ করেনি দেশটির সরকার।

২০২৬ সালের জানুয়ারিতে নিষেধাজ্ঞা কার্যকর হলে এই আবেদনের সুযোগ আর থাকবে না বাংলাদেশসহ ৯ দেশের নাগরিকদের জন্য, যা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। সূত্র- ইউএই ভিসা অনলাইন

এই সম্পর্কিত আরো

খেলোয়াড়দের কোনো রাজনৈতিক দলের সদস্য না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

‘জেড’ ক্যাটাগরিতে আলহাজ্ব টেক্সটাইল

জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচারের তথ্য দিলে ১ লাখ টাকা পুরস্কার

রিলায়েন্স ইন্স্যুরেন্সের লেনদেন বন্ধ মঙ্গলবার

ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর

ডিজিএফআইয়ের সাবেক পরিচালক লে. ক. আফজাল নাছের গ্রেপ্তার

শিশুদের মধ্যে হাম কীভাবে ছড়ায়: লক্ষণ, রোগ নির্ণয়, চিকিৎসা ও ঝুঁকির কারণ

নববর্ষ উদযাপনে জাতীয়ভাবে থাকছে যেসব কর্মসূচি

ঢাকাসহ ৫ সিটিতে মেয়র পদে এনসিপির প্রার্থী ঘোষণা

যুক্তরাষ্ট্রে ১৬৭ মিলিয়ন ডলারের পাওয়ারবল লটারি বিজয়ী গ্রেপ্তার