শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শিরোনাম
1st Quarter Financial Statements of Shinepukur Ceramics Ltd. নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য - প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু হ্যান্ডহেল্ড গার্মেন্ট স্টিমারসহ নতুন পার্সোনাল কেয়ার ডিভাইস আনল শাওমি ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৮৬ বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষ্যে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ব্যাংকিং খাতে প্রথম ওয়েবভিত্তিক ইন্টারেক্টিভ সাসটেইনেবিলিটি রিপোর্ট প্রকাশ করল ইউসিবি ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে ৭ প্রাণহানি, পলাতক সেই বাসচালক গ্রেফতার আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৭১তম পর্ষদ সভা অনুষ্ঠিত ইয়াবা গায়েবের অভিযোগ, সাতকানিয়া থানার ৩ পুলিশ প্রত্যাহার
advertisement
খেলাধুলা

আবুধাবিকে বিদায় করলো দুবাই

স্পোর্টস ডেস্ক : দুবাই ক্যাপিটালস ৭ উইকেটে জিতে আবারও দুই পয়েন্ট আদায় করলো। আর আবুধাবি নাইট রাইডার্স সবার আগে আইএল টি-টোয়েন্টি থেকে বিদায়ের খাতায় নাম লিখলো। কোনো লড়াই তারা করতে পারেনি, অন্যদিকে দুবাই দারুণ শুরু করে।

মাত্র ১৫০ রানের লক্ষ্যে নেমে নিরোশান ডিকবেলা পাওয়ার প্লেতে শক্ত ভিত গড়ে দেন। দলীয় স্কোরবোর্ডে ৫৯ রান যোগ করে ফিরে যান লঙ্কান ব্যাটসম্যান, করেন ২২ বলে ৩৭ রান। এরপরই ঝড় তোলেন জর্জ মানসি। সুনীল নারিনের প্রথম ওভারে তোলেন ১৬ রান। স্কটিশ ব্যাটসম্যান চমৎকার ইনিংস খেলে ফিফটি আদায় করেন। তবে শেষ করে যেতে পারেননি। ৪৩ বলে ৬ চার ও ১ ছয়ে ৫৭ রান করেন।

দাসুন শানাকা ২২ বলে ২৮ রানের ক্যামিও ইনিংস খেলেন। রভম্যান পাওয়েল ১৪ বলে ২১ রানে অপরাজিত ছিলেন, ইনিংস শেষ করেন দ্বিতীয় ছক্কা মেরে। ১৭.৪ ওভারে ৩ উইকেটে ১৫০ রান করে দুবাই।

আগে ব্যাট করতে নেমে আবুধাবি সুবিধা করতে পারেনি। অ্যাডাম জাম্পা ৩ উইকেট নিয়ে তাদের ব্যাটিং অর্ডার নড়বড়ে করে দেন। জো ক্লার্ক ২৭ বলে ৫২ রান করেন। তার ইনিংসই ছিল সর্বোচ্চ। শেষ দিকে নারিনের ১৩ বলে ২৩ রানের ইনিংসে ১৪৯ রানে থামে আবুধাবি। ৯ উইকেটে এই রান সংগ্রহ করে তারা।

১৬ রান দিয়ে সর্বোচ্চ উইকেট নিয়ে ম্যাচসেরা জাম্পা। দুটি করে উইকেট নেন হজরত লুকমান ও আকিফ রাজা।

৮ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে প্লে অফ খেলার আশা বাঁচিয়ে রাখলো পঞ্চম স্থানে থাকা দুবাই। সমান খেলে মাত্র ১ পয়েন্ট আবুধাবির।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ