শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শিরোনাম
1st Quarter Financial Statements of Shinepukur Ceramics Ltd. নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য - প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু হ্যান্ডহেল্ড গার্মেন্ট স্টিমারসহ নতুন পার্সোনাল কেয়ার ডিভাইস আনল শাওমি ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৮৬ বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষ্যে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ব্যাংকিং খাতে প্রথম ওয়েবভিত্তিক ইন্টারেক্টিভ সাসটেইনেবিলিটি রিপোর্ট প্রকাশ করল ইউসিবি ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে ৭ প্রাণহানি, পলাতক সেই বাসচালক গ্রেফতার আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৭১তম পর্ষদ সভা অনুষ্ঠিত ইয়াবা গায়েবের অভিযোগ, সাতকানিয়া থানার ৩ পুলিশ প্রত্যাহার
advertisement
খেলাধুলা

এমিরেটসের রানের পাহাড়, ধস ডেজার্টের

স্পোর্টস ডেস্ক : ৯ দিন আগে আবুধাবি নাইট রাইডার্সকে ১১১ রানে হারিয়ে আইএল টি-টোয়েন্টিতে সর্বোচ্চ জয়ের রেকর্ড গড়েছিল ডেজার্ট ভাইপার্স। এবার তাদের বিপক্ষেই এই টুর্নামেন্টের সবচেয়ে বড় জয় পেলো এমআই এমিরেটস। শারজায় ২৪২ রানের লক্ষ্য দিয়ে ১৫৭ রানে জিতেছে তারা।

রোববার টস জিতে এমিরেটসকে ব্যাটিংয়ে পাঠায় ডেজার্ট। সিদ্ধান্ত যে ভুল ছিল, সেটা তাদের বুঝিয়ে দেন আন্দ্রে ফ্লেচার ও মোহাম্মদ ওয়াসিম। দুজনে উদ্বোধনী জুটিতে মাত্র ৫৫ বলে একশ করেন। ২৪ বলে ৭ চার ও ২ ছয়ে ফিফটি করেন আমিরাতি ক্রিকেটার ওয়াসিম। ফ্লেচার চারটি করে চার ও দুটি ছয়ে ৩৮ বলে হাফ সেঞ্চুরি করেন।

১৪১ রানে এই জুটি ভাঙে ১৩তম ওভারে। পঞ্চাশ করার পরের বলে ফ্লেচার বিদায় নেন। আর একটিও রান যোগ করতে পারেননি ক্যারিবিয়ান ওপেনার।

ওয়াসিমও আর বেশিক্ষণ ক্রিজে থাকেননি। ৪৪ বলে ১১ চার ও ৪ ছয়ে সর্বোচ্চ ৮৬ রান করে থামেন। মাঠে নেমে ঝড় তোলেন কিয়েরন পোলার্ড। মাত্র ১৯ বলে চারটি করে চার ও ছয়ে ৫০ রানে অপরাজিত ছিলেন তিনি। চতুর্থ উইকেটে তার সঙ্গে ছোটখাটো ঝড় তোলেন ড্যান মোসলি। ১৭ বলে ৩ চার ও ২ ছয়ে ৪১ রানে অপরাজিত ছিলেন তিনি।

৩ উইকেট হারিয়ে ২৪১ রান করে এমিরেটস। ডেজার্টের পেসার টম কারান সর্বোচ্চ দুটি উইকেট নেন।

বড় লক্ষ্যে নেমে স্থির হতে পারেননি ডেজার্টের ব্যাটসম্যানরা। পাওয়ার প্লেতে তাদের ছয় উইকেট চলে যায় ৪৭ রানে। আর ৬.১ ওভারে বাকি উইকেটগুলোও হারায় তারা। মাত্র তিনজন দুই অঙ্কের ঘরে পৌঁছান, তার মধ্যে সর্বোচ্চ রান ১২, করেন কারান ও মার্ক ওয়াট।

একপ্রান্ত থেকে ফজল হক ফারুকী ও জহুর খানের পেস, সঙ্গে ইমরান তাহিরের স্পিনে তটস্থ ডেজার্ট। ৮৪ রানে তারা অলআউট করেন ডেজার্টকে।

ফারুকী সর্বোচ্চ তিন উইকেট নেন। দুটি করে পান ইমরান ও জহুর।

এই হারেও টেবিলের শীর্ষে ডেজার্ট। ৭ ম্যাচে তাদের অর্জন ১০ পয়েন্ট। সমান পয়েন্ট পেলেও গোল ব্যবধানে পিছিয়ে গালফ জায়ান্টস দুইয়ে। আর চতুর্থ জয়ে ৯ পয়েন্ট নিয়ে তিনে এমিরেটস। চার নম্বরে থাকা শারজা ওয়ারিয়র্সের পয়েন্ট ৭।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ