বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মেঘনা ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি ব্যস্ত কর্মজীবনে স্বাচ্ছন্দ্য আনবে আল্ট্রা ওয়াইড ওডিসি মনিটর পুলিশকে ধাক্কা দিয়ে দুই তলা থেকে লাফিয়ে পালাল আসামি দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই : খাদ্যমন্ত্রী সংসদে প্রবাসীকল্যাণমন্ত্রী - মালয়েশিয়ার শ্রমবাজার খুব শিগগিরই উন্মুক্ত হবে সংসদে বাণিজ্যমন্ত্রী - তিন বছরে বন্ধ হয়েছে ৪ শতাধিক পোশাক কারখানা কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর আইএফআইসি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে ৩ হাজার কোটি টাকার চুক্তি স্বাক্ষর গ্যাস ও বিদ্যুৎ সংকট : সরকারের ব্যর্থতা, নাকি সাবোটাস ! দেশের উন্নয়নে প্রবাসীদের আরো সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির
advertisement
খেলাধুলা

রেকর্ড গড়ে অস্ট্রেলিয়ান ওপেনের চ্যাম্পিয়ন জকোভিচ

স্পোর্টস ডেস্ক : রেকর্ড গড়ে অস্ট্রেলিয়ান ওপেনের চ্যাম্পিয়ন হলেন নোভাক জকোভিচ। রোববার (২৯ জানুয়ারি) পুরুষ এককের ফাইনালে স্টেফানো সিৎসিফাসকে ৬-৩, ৭-৬, ৭-৬ (৭/৫) গেমে হারিয়ে রেকর্ড ২২তম গ্র্যান্ড স্লাম জিতেছেন ৩৫ বছর বয়সী জকোভিচ।

অস্ট্রেলিয়ান ওপেনের মুকুট জিতে রেকর্ড গড়েছেন জকোভিচ। পুরুষ এককে এতদিন ধরে সর্বোচ্চ ২২টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড নিজের দখলে রেখেছিলেন রাফায়েল নাদাল। এবার সেই রেকর্ডে ভাগ বসালেন জকোভিচ। পুরুষ এককে নাদালের সঙ্গে যৌথভাবে গ্র্যান্ড স্ল্যাম জয়ের রাজা এখন সার্বিয়ান তারকা।

এখানেই শেষ নয়, এতদিন ধরে মেলবোর্নে সর্বোচ্চ ৯বার চ্যাম্পিয়ন হওয়ার মালিক ছিলেন জকোভিচ। এবার সেই রেকর্ডটাকেও বাড়িয়ে নিলেন। মেলবোর্ন পার্কে আজ নিজের দশম শিরোপা উঁচিয়ে ধরলেন টেনিসের রাজা।

এর আগে ২০২১ সালে উইম্বলডন জিতে ছেলেদের টেনিসে গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ডে রজার ফেদেরার ও রাফায়েল নাদালের পাশে নিজের নাম লিখিয়েছিলেন নোভাক। অল ইংল্যান্ড ক্লাবে জোকোভিচ জিতেছিলেন ২০তম গ্র্যান্ড স্লাম একক।

রোববার (২৯ জানুয়ারি) পুরুষ এককের ফাইনালে স্টেফানো সিৎসিফাসকে ৬-৩, ৭-৬, ৭-৬ (৭/৫) গেমে হারিয়েছেন ৩৫ বছর বয়সী জকোভিচ।

শিরোপার লড়াইয়ে প্রথম সেটে জকোভিচের সামনে দাঁড়াতেই পারেননি সিৎসিফাস। হেরে যান ৬-৩ ব্যবধানে। তবে দ্বিতীয় সেটে লড়াই জমিয়ে তোলেন। দীর্ঘ লড়াইয়ের পর সেই সেটেও হেরে বসেন। পরপর দুই সেটে হেরে আর ঘুরে দাঁড়ানো হলো না গ্রিস তারকার। তৃতীয় সেটেও জয় তুলে নিয়ে শিরোপা উঁচিয়ে ধরলেন জকোভিচ।

রড লেভার অ্যারেনায় রানারআপ হয়েই সন্তুষ্ট থাকতে হলো সিৎসিফাসকে। প্রথমবার কোনো গ্র্যান্ড স্ল্যাম জয়ের সুযোগ ছিল তাঁর সামনে। কিন্তু সেটা আর হলো না। এর আগেও ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে উঠে হতাশ হতে হয়েছিল গ্রিস তারকাকে। সেবারও হেরেছিলেন জকোভিচের কাছেই। এবারও তাঁর কাছে দুঃস্বপ্ন হয়ে থাকলেন জকোভিচ।

সর্বশেষ পাওয়া সংবাদ