মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
নির্বাচন শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে স্ত্রীসহ বিমানের এমডি কারাগারে জামায়াত নারীর অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়: তারেক রহমান জানুয়ারিতে দেশের রপ্তানিতে রেকর্ড ১১.২২ শতাংশ প্রবৃদ্ধি সূচকের উত্থানে বেড়েছে লেনদেন বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর উৎপাদন শুরু ওয়ালটনের নির্বাচন সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য সহজে পাওয়া যাবে টফির ‘ভোটের হাওয়া’-তে দেশে উৎপাদিত স্মার্টফোন এক্স৫সি উন্মোচন করল অনার নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ২ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেডেশন চলমান
খেলাধূলা

বৃষ্টিতে কপাল পুড়ল শ্রীলঙ্কার, সহজ হলো টাইগারদের সুপার এইটের পথ

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের ২৩তম ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল ‘ডি’ গ্রুপের নেপাল ও শ্রীলঙ্কার। বুধবার (১২ জুন) বাংলাদেশ সময় ভোর সাড়ে পাঁচটায় মাঠে গড়ানোর কথা ছিল ম্যাচটির। তবে বৃষ্টিতে একটি বলও মাঠে গড়ায়নি, শেষ পর্যন্ত পরিত্যক্ত হয়েছে ম্যাচটি।

এর ফলে প্রথম দুই ম্যাচ হারা শ্রীলঙ্কাকে এবার নেপালের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করতে হলো। এই ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সুপার এইটে ওঠার আশা প্রায় শেষ ওয়ানিন্দু হাসারাঙ্গার দলের। তবে শ্রীলঙ্কার কপাল পুড়লেও দক্ষিণ আফ্রিকার জন্য এই ফলাফল বেশ আনন্দের।

বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশের কাছে হেরে সুপার এইটের লড়াই থেকে অনেকটাই ছিটকে গিয়েছিল শ্রীলঙ্কা। তবে কাগজে-কলমে যতটুকু আশা ছিল, বৃষ্টির কারণে নেপাল ম্যাচ পরিত্যক্ত হলে সেই আশাটুকুও শেষ হয় হাসারাঙ্গাদের।

নিজেদের প্রথম দুই ম্যাচ জিতে প্রোটিয়ারা আগেই সুপার এইটে এক পা দিয়ে রেখেছিল। এই ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সুপার এইট নিশ্চিত হয়ে গেছে এইডেন মার্করামের দলের। প্রথম দল হিসেবে এবারের বিশ্বকাপের সেরা আটে উঠেছে তারা।

ম্যাচের আগে ফ্লোরিডা লডারহিলে নেমেছিল তুমুল বৃষ্টি। টানা বৃষ্টির কারণে খেলা হওয়া তো দূরের কথা, টসও মাঠে গড়ায়নি। এদিন ম্যাচ বাতিল করার জন্য অবশ্য আরেকটু অপেক্ষা করতে পারতেন দায়িত্বরত আম্পায়াররা। তবে লডারহিলের মাঠে ড্রেনেজ সিস্টেম তেমন ভালো না হওয়ায় বেশিক্ষণ আর অপেক্ষা করেননি তারা।

এদিকে, এই ম্যাচ পরিত্যক্ত হওয়ায় লাভ হয়েছে বাংলাদেশেরও। নেদারল্যান্ডসের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে জয় পেলেই সুপার এইট অনেকটা নিশ্চিত হয়ে যাবে টাইগারদের। তবে নেদারল্যান্ডস যদি বাংলাদেশকে হারিয়ে দেয় একই পরিমাণ সুযোগ থাকবে তাদের জন্যও। দুই দলই দুটি করে ম্যাচ খেলে একটিতে জিতেছে। পয়েন্টে দুই দল সমান হলেও নেট রান রেটে কিছুটা এগিয়ে বাংলাদেশ।

আরও পড়ুন:

১৮৬টি শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণের কাজ চলছে

লজ্জায় সাকিবের অবসর নেওয়া উচিত: বীরেন্দ্র শেবাগ

নিউইয়র্কে সাকিবের অশোভন আচরণে সাংবাদিকরা হতবাক

এই সম্পর্কিত আরো

নির্বাচন শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে স্ত্রীসহ বিমানের এমডি কারাগারে

জামায়াত নারীর অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়: তারেক রহমান

জানুয়ারিতে দেশের রপ্তানিতে রেকর্ড ১১.২২ শতাংশ প্রবৃদ্ধি

সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর উৎপাদন শুরু ওয়ালটনের

নির্বাচন সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য সহজে পাওয়া যাবে টফির ‘ভোটের হাওয়া’-তে

দেশে উৎপাদিত স্মার্টফোন এক্স৫সি উন্মোচন করল অনার

নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ২

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেডেশন চলমান