মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
নির্বাচন শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে স্ত্রীসহ বিমানের এমডি কারাগারে জামায়াত নারীর অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়: তারেক রহমান জানুয়ারিতে দেশের রপ্তানিতে রেকর্ড ১১.২২ শতাংশ প্রবৃদ্ধি সূচকের উত্থানে বেড়েছে লেনদেন বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর উৎপাদন শুরু ওয়ালটনের নির্বাচন সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য সহজে পাওয়া যাবে টফির ‘ভোটের হাওয়া’-তে দেশে উৎপাদিত স্মার্টফোন এক্স৫সি উন্মোচন করল অনার নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ২ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেডেশন চলমান
খেলাধূলা

লজ্জায় সাকিবের অবসর নেওয়া উচিত: বীরেন্দ্র শেবাগ

স্পোর্টস ডেস্ক : সোমবার (১০ জুন) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। নিউইয়ার্কের নাসাউ কাউন্টি ইন্টারন্য়াশনাল ক্রিকেট স্টেডিয়ামে রুদ্ধশ্বাস ম্য়াচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪ রানে হারে বাংলাদেশ। আর এই ম্য়াচেও হতশ্রী পারফরম্য়ান্স দলের মহাতারকা ক্রিকেটার সাকিব আল হাসানের। এই নিয়ে বিশ্বকাপের দুই ম্য়াচে তিনি মাত্র ১১ রান করলেন। এখনও পাননি কোনও উইকেট।

এদিকে ম্যাচ শেষে ক্রিকবাজের সাকিবের ওপর ক্ষোভ ঝাড়েন ভারতের সাবেক ওপেনার বীরেন্দ্র শেবাগ। বিশ্বকাপজয়ী এই তারকার মন্তব্য, সাকিবের অবসর নেওয়া উচিত। তার আর আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা উচিত না।

শেবাগ এক স্পোর্টস ওয়েবসাইটের অনুষ্ঠানে বলেন, ‘যদি তোমাকে অভিজ্ঞতার জন্য় বিশ্বকাপের দলে নেওয়া হয়, তাহলে তার মূল্য দিতে হবে। তোমাকে রান করার পাশাপাশি উইকেটও নিতে হবে। দেখো ভাই সাকিব, তুমি বাংলাদেশি, হেডেন বা গিলক্রিস্ট নও। হুক-পুল তোমার শক্তি নয়। তোমার শক্তি বুঝেই খেলো। অন্তত মাঝখানে থাকো। গতবার টি-২০ বিশ্বকাপেও ভেবেছিলাম যে, সাকিবকে আর নেওয়া হবে না। তোমার অবসরের সময় অনেক আগেই এসে গিয়েছিল। তুমি সিনিয়র প্লেয়ার। দলের ক্য়াপ্টেনও ছিলে। নিজের পরিসংখ্য়ান দেখে তোমার লজ্জা পাওয়া উচিত। তুমি নিজেই এবার টি-২০ ফরম্য়াট থেকে অবসর নাও, অনেক হয়েছে বলে।’ সাকিব কিন্তু গত দুই বিশ্বকাপেও কিছুই করতে পারেননি সেভাবে। ২০২১ সালে তিনি ছয় ম্য়াচে ১৩১ রান করেছিলেন। গত বিশ্বকাপে তিনি পাঁচ ম্য়াচে ৪৪ রান করেছিলেন।

বাংলাদেশের বিশ্বকাপে প্রথম ম্য়াচ ছিল শ্রীলঙ্কার বিরুদ্ধে। ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে নামার ওয়ানিন্দু হাসারঙ্গাদের বিরুদ্ধে নামার আগে সাকিব হাসির ছলে সাংবাদিকদের যা বলেছিলেন, তা রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছিল।

শ্রীলঙ্কার বিরুদ্ধে নামার আগে সাকিব সাংবাদিকদের বলেছিলেন, ‘দোয়া চাওয়া বন্ধ করে দিয়েছি! আমরা তো মায়ের দোয়া টিম হয়ে গেছি।’ এই কথা শোনার পরেই সাকিব ও বাকি বাংলাদেশি সাংবাদিকরা হাসিতে ফেটে পড়েন। ঘটনাচক্রে সাকিব নিঃসন্দেহে বিশ্বমানের অলরাউন্ডার। কিন্তু তিন খুব ভালো ভাবে জানেন যে, তাঁর টিম ঠিক কোথায় দাঁড়িয়ে এবং তাঁর নিজের পারফরম্য়ান্সও কেমন। হয়তো সাকিব বুঝেই গিয়েছেন যে, এই বিশ্বকাপেও তাঁদের বেশি দূর যাওয়ার কোনও সম্ভাবনা নেই।

এই সম্পর্কিত আরো

নির্বাচন শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে স্ত্রীসহ বিমানের এমডি কারাগারে

জামায়াত নারীর অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়: তারেক রহমান

জানুয়ারিতে দেশের রপ্তানিতে রেকর্ড ১১.২২ শতাংশ প্রবৃদ্ধি

সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর উৎপাদন শুরু ওয়ালটনের

নির্বাচন সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য সহজে পাওয়া যাবে টফির ‘ভোটের হাওয়া’-তে

দেশে উৎপাদিত স্মার্টফোন এক্স৫সি উন্মোচন করল অনার

নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ২

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেডেশন চলমান