মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
নির্বাচন শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে স্ত্রীসহ বিমানের এমডি কারাগারে জামায়াত নারীর অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়: তারেক রহমান জানুয়ারিতে দেশের রপ্তানিতে রেকর্ড ১১.২২ শতাংশ প্রবৃদ্ধি সূচকের উত্থানে বেড়েছে লেনদেন বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর উৎপাদন শুরু ওয়ালটনের নির্বাচন সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য সহজে পাওয়া যাবে টফির ‘ভোটের হাওয়া’-তে দেশে উৎপাদিত স্মার্টফোন এক্স৫সি উন্মোচন করল অনার নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ২ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেডেশন চলমান
খেলাধূলা

বিশ্বকাপে ঐতিহাসিক জয় পেল উগান্ডা

স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে হারের মধ্যদিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে পথচলা শুরু করেছিল প্রথমবারের মতো খেলতে আসা উগান্ডা। সেই হতাশা ভুলে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়াল প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসা উগান্ডা। পাপুয়া নিউগিনিকে হারিয়ে তুলে নিল ঐতিহাসিক এক জয়। এটিই বিশ্বমঞ্চে দেশটির প্রথম জয়।

বৃহস্পতিবার (৬ জুন) গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৯.১ সব উইকেট হারিয়ে স্কোরবোর্ডে মাত্র ৭৭ রান তোলে পাপুয়া নিউগিনি। জবাবে ১৮.২ ওভারে ৭ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে উগান্ডা। ব্যাট হাতে সর্বোচ্চ ৩৩ রান করেন রিয়াজত।

৭৮ রানের সহজ লক্ষ্য তাড়ায় নেমে শুরুটা ভালো হয়নি উগান্ডার। তৃতীয় বলেই ওপেনার রজার মুকাসার উইকেট হারায় দলটি। তিন বল খেললেও রানের খাতা খুলতে পারেননি তিনি। এরপর দলীয় ৬ রানের মাথায় ফেরেন আরেক ব্যাটার রবিনসন। ২ বলে ১ রান আসে তার ব্যাট থেকে।

পরের ওভারেই ফেরেন আরেক ব্যাটার সিমন। সবমিলিয়ে মাত্র ৬ রানের মাথায় তিন উইকেট হারিয়ে হারের শঙ্কা জাগে উগান্ডার। তবে, মিডল অর্ডারে রিয়াজত আলী শাহ এর ব্যাটে ঘুরে দাঁড়ায় দলটি। ৭ উইকেট হারালেও শেষমেশ ঠিকই জয় তুলে নেয় নবাগত দলটি।

এর আগে, ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি পাপুয়া নিউগিনির। ইনিংসের দ্বিতীয় বলেই উইকেট হারায় দলটি। সাজঘরে ফেরেন অধিনায়ক আসাদ বালা। তার বিদায়ের চাপ কিছুটা সামাল দেয় দলটি। তবে, এবারও বড় জুটি হয়নি। দলীয় ১৭ রানের মাথায় হারায় দ্বিতীয় উইকেট। এবার সাজঘরে ফেরেন আরেক ব্যাটার সেসে বাউ। ৯ বলে ৫ রান আসে তার ব্যাট থেকে।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষমেশ ৭৭ রানে থামে পাপুয়া নিউগিনি। বল হাতে দুটি করে উইকেট নেন রামজানি, কসমাস, মিয়াগি ও ফ্রাঙ্ক। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫ উইকেটে হারের পর এবার উগান্ডার বিপক্ষেও লড়াই করে জিততে পারল না দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ খেলতে আসা পাপুয়া নিউগিনি।

এ জয়ের ফলে ২ পয়েন্ট নিয়ে উগান্ডা টেবিলের তিনে উঠে এলো। যদিও আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের পয়েন্টও সমান ২ করে। তবে উগান্ডা একটি ম্যাচ বেশি খেলেছে।

এই সম্পর্কিত আরো

নির্বাচন শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে স্ত্রীসহ বিমানের এমডি কারাগারে

জামায়াত নারীর অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়: তারেক রহমান

জানুয়ারিতে দেশের রপ্তানিতে রেকর্ড ১১.২২ শতাংশ প্রবৃদ্ধি

সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর উৎপাদন শুরু ওয়ালটনের

নির্বাচন সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য সহজে পাওয়া যাবে টফির ‘ভোটের হাওয়া’-তে

দেশে উৎপাদিত স্মার্টফোন এক্স৫সি উন্মোচন করল অনার

নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ২

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেডেশন চলমান