মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
নির্বাচন শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে স্ত্রীসহ বিমানের এমডি কারাগারে জামায়াত নারীর অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়: তারেক রহমান জানুয়ারিতে দেশের রপ্তানিতে রেকর্ড ১১.২২ শতাংশ প্রবৃদ্ধি সূচকের উত্থানে বেড়েছে লেনদেন বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর উৎপাদন শুরু ওয়ালটনের নির্বাচন সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য সহজে পাওয়া যাবে টফির ‘ভোটের হাওয়া’-তে দেশে উৎপাদিত স্মার্টফোন এক্স৫সি উন্মোচন করল অনার নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ২ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেডেশন চলমান
খেলাধূলা

সৌদি প্রো লিগে গোল্ডেন বুট জিতলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক : ক্যারিয়ারের শেষ দিকে এসেও একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ব্যক্তিগত পারফরম্যান্সে নিজের নামের প্রতি করছেন সুবিচার। ইউরোপীয় ফুটবল ছেড়ে সৌদি প্রো লিগে খেলছেন তিনি। সেখানেও গড়ে চলেছেন একের পর এক রেকর্ড। মৌসুমের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড ভেঙে প্রো লিগের গোল্ডেন বুট জিতেছেন তিনি।

এ অর্জনের ফলে ৭টি ভিন্ন লিগ ও টুর্নামেন্টে গোল্ডেন বুট জয়ের বিরল রেকর্ড গড়লেন তিনি। অর্থাৎ, এ পর্যন্ত খেলা সবকটি লিগেই সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছেন রোনালদো।

এর মধ্যে রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগায় তিনটি, ইউভেন্তুসের হয়ে সেরি-আয় একটি, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে একটি, চ্যাম্পিয়ন্স লিগে ৭টি, ইউরোতে একটি এবং সর্বশেষ সৌদি প্রো লিগের গোল্ডেন বুট অর্জন করলেন ৩৮ বছর বয়সী এই পর্তুগিজ মহাতারকা।

প্রো লিগে এর আগে এক মৌসুমে সর্বোচ্চ গোল ছিল আল-নাসরেরই ফুটবলার আবদেররাজাক হামাদাল্লাহর (৩৪টি)। তার রেকর্ডটি ভাঙতে হলে চলতি মৌসুমের শেষ ম্যাচে দুই গোল করতে হতো রোনালদো। আপাতঃদৃষ্টিতে সেটি যথেষ্ট কষ্টসাধ্য মনে হলেও নামটি যখন রোনালদো, তখন উল্লাসে মাতার আশায় বুক বাঁধে ভক্তরা। আল ইত্তিহাদের বিপক্ষে সেদিন ৪-২ ব্যবধানে জয়ের ম্যাচে জোড়া গোল করে ভক্তদের তার ওপর রাখা আস্থার প্রতিদান দেন ক্রিশ্চিয়ানো।

রেকর্ড ভাঙার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানান তিনি। লেখেন, ‘আমি রেকর্ডের পেছনে ছুটি না, রেকর্ডই আমার পেছনে ছোটে।’ সূত্র : ইউএনবি।

আরও পড়ুন:

ফাইনালে হেরে কাঁদলেন রোনালদো

টেক্সাসে টি-২০ বিশ্বকাপের পর্দা উঠছে রোববার

এই সম্পর্কিত আরো

নির্বাচন শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে স্ত্রীসহ বিমানের এমডি কারাগারে

জামায়াত নারীর অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়: তারেক রহমান

জানুয়ারিতে দেশের রপ্তানিতে রেকর্ড ১১.২২ শতাংশ প্রবৃদ্ধি

সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর উৎপাদন শুরু ওয়ালটনের

নির্বাচন সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য সহজে পাওয়া যাবে টফির ‘ভোটের হাওয়া’-তে

দেশে উৎপাদিত স্মার্টফোন এক্স৫সি উন্মোচন করল অনার

নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ২

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেডেশন চলমান