মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
নির্বাচন শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে স্ত্রীসহ বিমানের এমডি কারাগারে জামায়াত নারীর অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়: তারেক রহমান জানুয়ারিতে দেশের রপ্তানিতে রেকর্ড ১১.২২ শতাংশ প্রবৃদ্ধি সূচকের উত্থানে বেড়েছে লেনদেন বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর উৎপাদন শুরু ওয়ালটনের নির্বাচন সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য সহজে পাওয়া যাবে টফির ‘ভোটের হাওয়া’-তে দেশে উৎপাদিত স্মার্টফোন এক্স৫সি উন্মোচন করল অনার নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ২ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেডেশন চলমান
খেলাধূলা

লা লিগার বর্ষসেরা খেলোয়াড় বেলিংহাম

স্পোর্টস ডেস্ক : সদ্য সমাপ্ত লা লিগার ২০২৩-২৪ মৌসুমের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার জুড বেলিংহাম। ইতালির দ্বিতীয় বৃহত্তম দ্বীপ সারদিনিয়ায় অনুষ্ঠিত বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বর্ষ সেরাদের হাতে সেরার পুরস্কার তুলে দেয়া হয়।

মাদ্রিদে প্রথম বছরে নিজেকে দারুনভাবে প্রমান করেছেন এই তরুণ ইংলিশ মিডফিল্ডার। লিগের ৩৬তম শিরোপা জয়ে মাদ্রিদের হয়ে করেছেন সর্বোচ্চ ১৯ গোল। সমর্থক, ক্লাব অধিনায়ক ও বিশেষজ্ঞ প্যানেলের ভোটে বর্ষসেরাদের বেছে নেয়া হয়।

সেরার পুরস্কার জয়ে বেলিংহাম পিছনে ফেলেছেন রিয়াল সোসিয়েদাদের টাকেফুসা কুবো, এ্যাথলেটিকো মাদ্রিদের আঁতোয়ান গ্রীজম্যান, জিরোনার আরটেম ডোভিক, লাস পালমাসের কিরিয়ান রড্রিগুয়েজ, বার্সেলোনা রবার্ট লিওয়ানদোস্কি, রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়র, রিয়াল বেটিসের ইসকো, জিরোনার এ্যালেক্স গার্সিয়া ও ভিয়ারিয়ালের আলেক্সান্দার সোরলোথকে।

গালা অনুষ্ঠানে উপস্থিত হতে না পারা বেলিংহাম এক বার্তায় বলেছেন, ‘এই পুরস্কারের জন্য সবাইকে ধন্যবাদ। এই ধরনের অর্জণ সত্যিই গৌরবের। অনুষ্ঠানে উপস্থিত হতে না পেরে আমি দু:খিত। কারন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের জন্য আমি প্রস্তুতিতে আছি। এই পুরস্কার আমি সতীর্থ, কোচিং স্টাফ ও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্বের সেরা একটি ক্লাবের সমর্থকদের উৎস্বর্গ করতে চাই। এই দলের হয়ে খেলার সবসময়ই আনন্দের।’

লা লিগার সেরা অন্যান্য পুরস্কার হলো :
বর্ষসেরা দল : এই দলে আছেন চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের চারজন খেলোয়াড়, ডানি কারভাহাল, এন্টোনিও রুডিগার, ফেডে ভালভার্দে ও ভিনিসিয়াস জুনিয়র। এছাড়া- উনাই সাইমন, রোনাল্ডো আরাউজো, মিগুয়ের গুটিয়েরেজ, এ্যালেক্স গার্সিয়া, ইকে গুনডোগান, ইসকো, সাভিও, আঁতোয়ান গ্রীজম্যান, রবার্ট লিওয়ানদোস্কি ও আরটেম ডোভিক।

বর্ষসেরা অনুর্ধ্ব-২৩ খেলোয়াড় : বার্সেলোনার তরুণ তুর্কি লামিন ইয়ামাল

বর্ষসেরা কোচ : জিরোনাকে অভাবনীয় সাফল্য এনে দেয়া কোচ মাইকেল সানচেজ

বর্ষসেরা গোল : গেতাফের বিপক্ষে ওসাসুনার জেসুস আরেসোর গোল বর্ষসেরা গোলের পুরস্কার জয় করেছে।

এই সম্পর্কিত আরো

নির্বাচন শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে স্ত্রীসহ বিমানের এমডি কারাগারে

জামায়াত নারীর অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়: তারেক রহমান

জানুয়ারিতে দেশের রপ্তানিতে রেকর্ড ১১.২২ শতাংশ প্রবৃদ্ধি

সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর উৎপাদন শুরু ওয়ালটনের

নির্বাচন সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য সহজে পাওয়া যাবে টফির ‘ভোটের হাওয়া’-তে

দেশে উৎপাদিত স্মার্টফোন এক্স৫সি উন্মোচন করল অনার

নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ২

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেডেশন চলমান