মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
নির্বাচন শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে স্ত্রীসহ বিমানের এমডি কারাগারে জামায়াত নারীর অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়: তারেক রহমান জানুয়ারিতে দেশের রপ্তানিতে রেকর্ড ১১.২২ শতাংশ প্রবৃদ্ধি সূচকের উত্থানে বেড়েছে লেনদেন বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর উৎপাদন শুরু ওয়ালটনের নির্বাচন সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য সহজে পাওয়া যাবে টফির ‘ভোটের হাওয়া’-তে দেশে উৎপাদিত স্মার্টফোন এক্স৫সি উন্মোচন করল অনার নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ২ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেডেশন চলমান
খেলাধূলা

প্রথম দুই খেলা দেখে মনে হয়েছে ওরা কিছুই পারে না: পাপন

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নিতে বেশ আগেভাগে মার্কিন মুল্লুকে যায় বাংলাদেশ। বিশ্বকাপের স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলেছে ইতোমধ্যে। যার প্রথম দুটিতে বাজেভাবে হেরেছিল বাংলাদেশ।

দুই ম্যাচ হারের পর সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ১০ উইকেটের দাপুটে জয় পায় বাংলাদেশ। সার্বিকভাবে বিশ্বকাপের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে কথা বলেন বাংলাদেশ ক্রিকেটে বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি জানান, প্রথম দুই ম্যাচ দেখে তার কাছে মনে হয়েছিল বাংলাদেশ কিছুই পারে না।

মঙ্গলবার (২৮ মে) সুইমিং ফেডারেশনের একটি অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি বলেন, ‘প্রথম দুইটা খেলা দেখে মনে হয়েছে ওরা কিছুই পারে না। তৃতীয় ম্যাচ দেখে মনে হয়েছে ওরা অসাধারণ। আমি বলতে চাচ্ছি, ওদের মধ্যে সামর্থ্য আছে। খেলার আসল দিন খেলতে পারলে ওরা অবশ্যই ভালো করবে। আমরা চাই ওরা ভালো খেলুক। হার জিতের কথা কেউই বলতে পারে না। আমি চাই ওরা ওদের সেরাটা খেলুক।’

নাজমুল হাসানের মতে, দলের ওপর আস্থা রাখাটা জরুরি। তিনি আস্থা রাখছেন বিশ্বকাপ স্কোয়াডের সব ক্রিকেটারের ওপর। তিনি আরও বলেন– ‘যে যত কথাই বলুক, যারা খেলতে গেছে, তাদের ওপর পূর্ণ আস্থা আছে। আমার বিশ্বাস ওরা সামর্থ্যবান।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আজ থেকে শুরু হয়েছে আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ। প্রথম দিন মাঠে নামার কথা ছিল স্বাগতিক যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের। কিন্তু, ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে বৈরী আবহাওয়ায় পরিত্যক্ত হয়েছে ম্যাচটি। এমনকি হয়নি টসও।

এই সম্পর্কিত আরো

নির্বাচন শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে স্ত্রীসহ বিমানের এমডি কারাগারে

জামায়াত নারীর অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়: তারেক রহমান

জানুয়ারিতে দেশের রপ্তানিতে রেকর্ড ১১.২২ শতাংশ প্রবৃদ্ধি

সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর উৎপাদন শুরু ওয়ালটনের

নির্বাচন সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য সহজে পাওয়া যাবে টফির ‘ভোটের হাওয়া’-তে

দেশে উৎপাদিত স্মার্টফোন এক্স৫সি উন্মোচন করল অনার

নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ২

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেডেশন চলমান