মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
নির্বাচন শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে স্ত্রীসহ বিমানের এমডি কারাগারে জামায়াত নারীর অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়: তারেক রহমান জানুয়ারিতে দেশের রপ্তানিতে রেকর্ড ১১.২২ শতাংশ প্রবৃদ্ধি সূচকের উত্থানে বেড়েছে লেনদেন বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর উৎপাদন শুরু ওয়ালটনের নির্বাচন সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য সহজে পাওয়া যাবে টফির ‘ভোটের হাওয়া’-তে দেশে উৎপাদিত স্মার্টফোন এক্স৫সি উন্মোচন করল অনার নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ২ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেডেশন চলমান
খেলাধূলা

দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করলো ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক : ওপেনার জনসন চার্লসের রেকর্ডময় ইনিংসে ভর করে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশের স্বাদ দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

সোমবার (২৭ মে) কিংস্টনে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে প্রোটিয়াদের ৮ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা। এর আগে, প্রথম টি-টোয়েন্টি ২৮ রানে এবং দ্বিতীয়টি ১৬ রানে জিতেছিল ক্যারিবীয়রা। এতে ৩-০ ব্যবধানে সিরিজ জিতে প্রথমবারের মতো প্রোটিয়াদের টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করলো ওয়েস্ট ইন্ডিজ। এর মধ্য দিয়ে বিশ্বকাপের প্রস্তুতিটা ভালোভাবেই সেরে নিলো ক্যারিবীয়রা।

এদিন টস জিতে ব্যাটিংয়ে নেমে দলীয় ৫০ রান তুলতেই ৪ উইকেটে হারিয়ে বসে দক্ষিণ আফ্রিকা। চাপে পড়া প্রোটিয়াদের লড়াইয়ে ফেরান ভারপ্রাপ্ত অধিনায়ক রাসি ভ্যান ডার ডুসেন ও ওয়াইন মুল্ডার। পঞ্চম উইকেটে ৪৯ বলে ৭৭ রানের জুটি গড়েন তারা।

এরপর ৩ চার ও এক ছক্কায় ২৮ বলে ৩৬ রান করা মুল্ডারকে ফিরিয়ে এই জুটি ভাঙেন পেসার ওবেড ম্যাককয়। অন্যপ্রান্তে ৩০ বলে ক্যারিয়ারের অষ্টম হাফ-সেঞ্চুরি তুলে ম্যাককয়ের তৃতীয় শিকার হয়ে ফেরেন ডুসেন। প্যাভিলিয়নে ফেরার আগে এক চার ও ৫ ছক্কায় ৩১ বলে ৫১ রান করেন ডুসেন। শেষ দিকে প্যাট্রিক ক্রুগারের ১৩ বলে ১৬ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬৩ রানের লড়াকু সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা। স্বাগতিকদের হয়ে ম্যাককয় তিনটি, শামার জোসেফ ও গুদাকেশ দুটি করে উইকেট নেন।

জবাবে পাওয়ার প্লেতেই ৮৩ রান তোলে ফেলেন ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার ব্রান্ডন কিং ও চার্লস। এর মধ্যে ২০ বলে ক্যারিয়ারের পঞ্চম অর্ধশতক পূর্ণ করেন চার্লস।

এরপর দলীয় ৯২ রানে বিধ্বংসী চার্লসকে থামান লেগ-স্পিনার এনকাবায়োমজি পিটার। ৯ চার ও ৫ ছক্কায় ২৬ বলে ৬৯ রান করেন চার্লস। ফেরার আগে তার স্ট্রাইক রেট ছিল ২৬৫ দশমিক ৩৮। আর ওয়েস্ট ইন্ডিজের হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ স্ট্রাইক রেটের রেকর্ডের মালিক এখন চার্লস। এর আগের রেকর্ডটিও চার্লসেরই ছিল। গত বছর সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪৬ বলে ২৫৬ দশমিক ৫২ স্ট্রাইক রেটে ১১৮ রান করেছিলেন চার্লস।

চার্লস ফেরার পর হাফ-সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ৪৪ রানে ফেরেন কিং। ২৮ বল খেলে দুটি চার ও ৪ ছক্কা হাঁকান তিনি। দলীয় ১৩০ রানে কিং ফেরার পর তৃতীয় উইকেটে ১৮ বলে অবিচ্ছিন্ন ৩৫ রান যোগ করে ওয়েস্ট ইন্ডিজের জয় নিশ্চিত করেন কাইল মায়ার্স ও অ্যালিক আথানাজে। ৪ ছক্কায় মায়ার্স ২৩ বলে ৩৬ ও আথানাজে ৬ রানে অপরাজিত থাকেন।

এই সম্পর্কিত আরো

নির্বাচন শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে স্ত্রীসহ বিমানের এমডি কারাগারে

জামায়াত নারীর অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়: তারেক রহমান

জানুয়ারিতে দেশের রপ্তানিতে রেকর্ড ১১.২২ শতাংশ প্রবৃদ্ধি

সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর উৎপাদন শুরু ওয়ালটনের

নির্বাচন সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য সহজে পাওয়া যাবে টফির ‘ভোটের হাওয়া’-তে

দেশে উৎপাদিত স্মার্টফোন এক্স৫সি উন্মোচন করল অনার

নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ২

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেডেশন চলমান