সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
শিরোনাম
ছাত্র-ছাত্রীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে পাঠ্যক্রমে টেকনিক্যাল কোর্স যুক্ত করছে জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে মেডিকেল-বিজনেস ভিসা চালু করছে ভারত ২০ এপ্রিল শাহজিবাজার পাওয়ারের পর্ষদ সভা বাংলা নববর্ষ ঘিরে কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই: র‍্যাব ডিজি বাধ্যতামূলক ছুটিতে ইসলামী ব্যাংকের এমডি ফাঁকা বাড়িতে আমগাছে ঝুলছিল কিশোরীরর মরেদহ শার্শায় জাল সনদে চাকরি, তদন্তে ধরা ৩ শিক্ষক ব্যবহারের আগেই ক্ষতিগ্রস্ত সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কের শত কোটি টাকার সড়ক লোন থেকে শপিং, ইউসিবি ওয়ান অ্যাপে ছেঁড়া-ফাটা নোট বিনিময়ে কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা, না মানলে শাস্তি
খেলাধূলা

ওয়ালটন-বিএসপিএ স্পোর্টস কার্নিভালের পুরস্কার বিতরণ

ক্রীড়া প্রতিবেদক: ‘ওয়ালটন-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল-২০২৪’ আজ রোববার (২৬ মে, ২০২৪) সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে। সমাপনী দিনে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার এবং উপহার।

প্রতিবারের মতো এবারও সেরা খেলোয়াড়দের মধ্য থেকে বেছে নেওয়া হয়েছে বিএসপিএ স্পোর্টস ম্যান অব দ্য ইয়ার-২০২৪। এই পুরস্কার জিতেছেন দৈনিক স্পষ্টবাদীর মজিবুর রহমান। তার হাতে তুলে দেওয়া হয় আব্দুল মান্নান লাডু ট্রফি ও অর্থ পুরস্কার। প্রথম রানারআপ হয়েছেন দৈনিক খবরের কাগজের মাহমুদুন্নবী চঞ্চল এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন দৈনিক জনকণ্ঠের রুমেল খান।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এফ.এম. ইকবাল-বিন আনোয়ার (ডন) ও সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন। এছাড়া আরও উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ফুটবলার আব্দুল গাফফার ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু। বিএসপিএ সভাপতি রেজওয়ান উজ জামান রাজীব সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

Imported from WordPress: image-47.png

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘আমরা ৭ বছর ধরে এই আয়োজনের সঙ্গে আছি। বিএসপিএ’র সঙ্গে ক্রীড়া উৎসব প্রথমে শুরু করি আমরা। এরপর বিএসজেএ, বিএসজেসি, ক্র্যাব, ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ), ডিআরইউ ও প্রেসক্লাবের ক্রীড়া উৎসবেও আমরা পৃষ্ঠপোষকতা করেছি। আমরা চেষ্টা করছি আমাদের এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে।’

রবিউল ইসলাম মিলটন বলেন, ‘আমরা আন্তরিক ধন্যবাদ জানচ্ছি যে, এরকম একটি কার্নিভালে ওয়ালটনকে পাশে রাখার জন্য। সাত বছর ধরে আমরা এই আয়োজনের সঙ্গে আছি। যারা এই কার্নিভালের বিভিন্ন ইভেন্টে অংশ নিয়েছেন তারা হয়তো এক সময় খেলতেন। কিন্তু জীবন ও জীবিকার তাগিদে কর্মজীবনে আমরা অনেকেই সেই খেলাধুলায় নিজেদের অব্যহত রাখতে পারি না। কিন্তু খেলাধুলার বাসনাটা থেকেই যায় আমাদের। আপনাদের যে সুপ্ত বাসনা ছিল খেলাধুলার সেটা এই কার্নিভালের মাধ্যমে প্রদর্শন করতে পেরেছেন। এমন আয়োজন করায় বিএসপিএ’কে আন্তরিক ধন্যবাদ জানাই। যারা এ বছর পুরস্কার জিতেছেন, বিজয়ী হয়েছেন, তাদেরকে তো ধন্যবাদ জানাই-ই। কারণ, আপনারা পুরস্কার পাবেন, ক্রেস্ট পাবেন। পাশাপাশি যারা অংশ নিয়েও বিজয়ী হতে পারেননি। তাদের জন্য শুভ কামনা জানাই। নিশ্চয়ই আগামী বছর আপনারাও জিতবেন।’

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম কমপ্লেক্সের বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত এবারের স্পোর্টস কার্নিভালের ৭টি ডিসিপ্লিনের ১৩টি ইভেন্টে অংশ নেন বিএসপিএ-র শতাধিক সদস্য।

এই সম্পর্কিত আরো

ছাত্র-ছাত্রীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে পাঠ্যক্রমে টেকনিক্যাল কোর্স যুক্ত করছে জাতীয় বিশ্ববিদ্যালয়

বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে মেডিকেল-বিজনেস ভিসা চালু করছে ভারত

২০ এপ্রিল শাহজিবাজার পাওয়ারের পর্ষদ সভা

বাংলা নববর্ষ ঘিরে কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই: র‍্যাব ডিজি

বাধ্যতামূলক ছুটিতে ইসলামী ব্যাংকের এমডি

ফাঁকা বাড়িতে আমগাছে ঝুলছিল কিশোরীরর মরেদহ

শার্শায় জাল সনদে চাকরি, তদন্তে ধরা ৩ শিক্ষক

ব্যবহারের আগেই ক্ষতিগ্রস্ত সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কের শত কোটি টাকার সড়ক

লোন থেকে শপিং, ইউসিবি ওয়ান অ্যাপে

ছেঁড়া-ফাটা নোট বিনিময়ে কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা, না মানলে শাস্তি