মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
নির্বাচন শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে স্ত্রীসহ বিমানের এমডি কারাগারে জামায়াত নারীর অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়: তারেক রহমান জানুয়ারিতে দেশের রপ্তানিতে রেকর্ড ১১.২২ শতাংশ প্রবৃদ্ধি সূচকের উত্থানে বেড়েছে লেনদেন বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর উৎপাদন শুরু ওয়ালটনের নির্বাচন সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য সহজে পাওয়া যাবে টফির ‘ভোটের হাওয়া’-তে দেশে উৎপাদিত স্মার্টফোন এক্স৫সি উন্মোচন করল অনার নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ২ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেডেশন চলমান
খেলাধূলা

শেষ ম্যাচের জয় বিশ্বকাপে আত্মবিশ্বাস বাড়াবে: শান্ত

স্পোর্টস ডেস্ক : তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ১০ উইকেটে জিতে স্বাগতিক যুক্তরাষ্ট্রের কাছে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশের লজ্জা থেকে রক্ষা পায় সফরকারী বাংলাদেশ। শেষ ম্যাচের এই জয় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে কাজে দিবে বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ম্যাচ শেষে জয় দিয়ে সিরিজ শেষ করতে পেরেছি। এই জয় বিশ্বকাপে আত্মবিশ্বাস বাড়াবে।

যুক্তরাষ্ট্রের কাছে সিরিজের প্রথম দুই ম্যাচ যথাক্রমে- ৫ উইকেট ও ৬ রানে হেরে হোয়াইটওয়াশের মুখে ছিটকে পড়ে বাংলাদেশ। এজন্য শেষ টি-টোয়েন্টিতে জয় ছাড়া কোন বিকল্প ছিলো না টাইগারদের। এমন চ্যালেঞ্জ দাপটের সাথে উৎরে যায় বাংলাদেশ। ১০ উইকেটের বড় ব্যবধানে শেষ ম্যাচ জিতে হোয়াইটওয়াশ এড়ায় টাইগাররা। নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে প্রথমবারের মত ১০ উইকেটে ম্যাচ জিতলো বাংলাদেশ।
বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমানের বিধ্বংসী বোলিংয়ের সামনে ৯ উইকেটে ১০৪ রানেই থেমে যায় প্রথমে ব্যাট করা যুক্তরাষ্ট্র্। ৪ ওভারে মাত্র ১০ রানে ৬ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেন ফিজ।

মুস্তাফিজের দাপটের পর ১০৫ রানের টার্গেট ৫০ বল বাকী রেখেই স্পর্শ করেন বাংলাদেশের দুই ওপেনার তানজিদ হাসান ও সৌম্য সরকার। বিনা উইকেটে ১০৮ রান তুলেন তারা। তানজিদ ৪২ বলে ৫৮ ও সৌম্য ২৮ বলে ৪৩ রানে অপরাজিত থাকেন।

প্রথম দুই ম্যাচে না পারলেও, শেষ ম্যাচে দলের খেলোয়াড়রা নিজেদের সেরাটা উজার করে দেওয়ায় খুশি বাংলাদেশের অধিনায়ক শান্ত। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শান্ত বলেন ‘আলহামদুলিল্লাহ, আমার মনে হয় ছেলেরা তাদের সামর্থ্য দেখিয়েছে। ম্যাচের আগে আমরা যা পরিকল্পনা করেছিলাম, আমার মনে হয় সবাই পরিকল্পনা ভালোভাবে বাস্তবায়ন করেছে।’

হোয়াইটওয়াশ এড়ানোর পাশাপাশি, শেষ ম্যাচের জয় বিশ^কাপে বাড়তি অনুপ্রেরণা দিবে বলে জানান শান্ত। তিনি বলেন, ‘সিরিজ হার আমাদের জন্য খুবই হতাশার। সত্যি কথা বলতে, আমরা ভালো খেলিনি। কিন্তু আমরা শেষটা ভালো করেছি। আমার মনে হয়, এই আত্মবিশ্বাসটা বিশ্বকাপে কাজে দিবে।’

এই সিরিজ দিয়ে যুক্তরাষ্ট্রের কন্ডিশন সর্ম্পকে ভালো ধারনা অর্জন করেছে বাংলাদেশ। যা বিশ^কাপে দলের জন্য সহায়ক হবে বলে মনে করেন শান্ত, ‘আমরা এখানকার কন্ডিশন এবং সবকিছুই জানি। আমরা সব কিছুর অভিজ্ঞতা নিতে পেরেছি। বিশ্বকাপে যদি আমরা সেই অভিজ্ঞতাগুলো নিয়ে যেতে পারি, তাহলে আমাদের দলের জন্যই ভালো হবে।’

শেষ ম্যাচের পাশাপাশি সিরিজ সেরা খেলোয়াড় হন মুস্তাফিজ। নিজের বোলিং নিয়ে সন্তুষ্ট ফিজ বলেন, ‘যেভাবে বল করেছি, তাতে আমি সন্তুষ্ট। বোলিংয়ে অনেক বৈচিত্র্য ব্যবহার আনারর চেষ্টা করেছি। ভালো লাগছে সেসব কাজে দিয়েছে।’

আরও পড়ুন:

৭০০ উইকেটের অনন্য মাইলফলকে সাকিব

দেখে নিন টি-টোয়েন্টি বিশ্বকাপের দলগুলোর স্কোয়াড

ফিক্সিংয়ের সন্দেহে মালিক গ্রেপ্তার, মোস্তাফিজের দলের চুক্তি বাতিল

এই সম্পর্কিত আরো

নির্বাচন শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে স্ত্রীসহ বিমানের এমডি কারাগারে

জামায়াত নারীর অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়: তারেক রহমান

জানুয়ারিতে দেশের রপ্তানিতে রেকর্ড ১১.২২ শতাংশ প্রবৃদ্ধি

সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর উৎপাদন শুরু ওয়ালটনের

নির্বাচন সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য সহজে পাওয়া যাবে টফির ‘ভোটের হাওয়া’-তে

দেশে উৎপাদিত স্মার্টফোন এক্স৫সি উন্মোচন করল অনার

নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ২

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেডেশন চলমান