শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
শিরোনাম
1st Quarter Financial Statements of Shinepukur Ceramics Ltd. নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য - প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু হ্যান্ডহেল্ড গার্মেন্ট স্টিমারসহ নতুন পার্সোনাল কেয়ার ডিভাইস আনল শাওমি ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৮৬ বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষ্যে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ব্যাংকিং খাতে প্রথম ওয়েবভিত্তিক ইন্টারেক্টিভ সাসটেইনেবিলিটি রিপোর্ট প্রকাশ করল ইউসিবি ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে ৭ প্রাণহানি, পলাতক সেই বাসচালক গ্রেফতার আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৭১তম পর্ষদ সভা অনুষ্ঠিত ইয়াবা গায়েবের অভিযোগ, সাতকানিয়া থানার ৩ পুলিশ প্রত্যাহার
advertisement
খেলাধুলা

অস্ট্রেলিয়ান ওপেন মিক্সড ডাবলস ফাইনালে সানিয়া মির্জা-বোপান্না

স্পোর্টস ডেস্ক : বর্ণময় টেনিস ক্যারিয়ারের একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়ে রয়েছেন সানিয়া মির্জা। জীবনের শেষ গ্র্যান্ড স্ল্যামেও খেতাব জয়ের স্বপ্ন বাঁচিয়ে রেখেছেন ভারতীয় টেনিসের গ্ল্যামার গার্ল। বুধবার অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলসের ফাইনালে উঠলেন তিনি। রোহন বোপান্নার সঙ্গে জুটি বেঁধে মেগা ফাইনালে পৌঁছে গিয়েছেন সানিয়া। সেমিফাইনালে তাঁরা হারালেন ব্রিটেনের নিল স্কুপস্কি এবং আমেরিকার ডেজরে ক্রাভচেক জুটিকে। খেলার ফল সানিয়াদের পক্ষে ৭-৬ (৭-৫), ৬-৭ (৫-৭), ১০-৬। এর আগে কোয়ার্টার ফাইনালে কোনও লড়াই করতে হয়নি এই ভারতীয় জুটিকে।

অস্ট্রেলিয়ান ওপেনই সানিয়ার পেশাদার টেনিস জীবনের শেষ গ্র্যান্ড স্ল্যাম। তাই বছরের প্রথম গ্র্য়ান্ড স্ল্যামকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন তিনি। মহিলাদের ডাবলসের দ্বিতীয় রাউন্ডে বিদায় নিতে হলেও বোপান্নাকে নিয়ে মিক্সড ডাবলসের ফাইনালে পৌঁছে গেলেন ভারতের সেরা মহিলা টেনিস খেলোয়াড়।

মিক্সড ডাবলসে খেতাব জয়ের আশা থাকলেও সানিয়ার ডাবলস অভিযান আগেই শেষ হয়ে গিয়েছে। গত রবিবার মহিলা ডাবলসের দ্বিতীয় ম্যাচে হার মানতে হয় সানিয়া ও তাঁর সঙ্গী কাজাখস্তানের অ্যানা ড্যানিলিয়াকে। টুর্নামেন্টের অষ্টম বাছাই হিসাবে কোর্টে নামলেও হাড্ডাহাড্ডি ম্যাচে হারেন তাঁরা। প্রথম সেট হেরেও ম্যাচে ফিরে এসেছিলেন সানিয়ারা। কিন্তু নির্ণায়ক সেট টাইব্রেকারে গিয়ে হারতে হয় তাঁদের। অস্ট্রেলিয়ান ওপেনের একমাত্র ভারতীয় হিসাবে টিকে রয়েছে সানিয়া-বোপান্নার জুটি।

বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম শুরুর আগেই সানিয়া ঘোষণা করে দেন, টুর্নামেন্টের শেষেই পেশাদার টেনিস থেকে অবসর নেবেন। টেনিস জীবনে মিক্সড ডাবলসে তিনটি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন সানিয়া। ডাবলসেও তিনটি গ্র্যান্ড স্ল্যাম রয়েছে তাঁর দখলে। ২০০৯ সালে অস্ট্রেলিয়ান ওপেনে মিক্সড ডাবলস চ্যাম্পিয়ন হয়েছিলেন হায়দরাবাদের টেনিস সুন্দরী। কেরিয়ারের শেষ লগ্নে এসে ট্রফি নিয়ে ফিরবেন সানিয়া, এমনটাই আশা তাঁর ভক্তদের।

আরও পড়ুন:

বিপিএল-২০২৩ এর সেরা পাঁচ সম্ভাবনাময় ক্রিকেটার

রেকর্ড গড়ে ৫০০ উইকেটের ক্লাবে রশিদ

ম্যাচ জিতেও সেমিতে উঠতে পারলো না বাংলাদেশ

▐ সর্বশেষ পাওয়া সংবাদ