সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
শিরোনাম
ছাত্র-ছাত্রীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে পাঠ্যক্রমে টেকনিক্যাল কোর্স যুক্ত করছে জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে মেডিকেল-বিজনেস ভিসা চালু করছে ভারত ২০ এপ্রিল শাহজিবাজার পাওয়ারের পর্ষদ সভা বাংলা নববর্ষ ঘিরে কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই: র‍্যাব ডিজি বাধ্যতামূলক ছুটিতে ইসলামী ব্যাংকের এমডি ফাঁকা বাড়িতে আমগাছে ঝুলছিল কিশোরীরর মরেদহ শার্শায় জাল সনদে চাকরি, তদন্তে ধরা ৩ শিক্ষক ব্যবহারের আগেই ক্ষতিগ্রস্ত সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কের শত কোটি টাকার সড়ক লোন থেকে শপিং, ইউসিবি ওয়ান অ্যাপে ছেঁড়া-ফাটা নোট বিনিময়ে কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা, না মানলে শাস্তি
খেলাধূলা

ওয়ালটন ৪২তম জাতীয় মহিলা দাবা প্রতিযোগিতা শুরু

ক্রীড়া প্রতিবেদক: ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র পৃষ্ঠপোষকতায় আজ সোমবার (২০ মে) থেকে শুরু হয়েছে ‘ওয়ালটন ৪২তম জাতীয় মহিলা দাবা প্রতিযোগিতা-২০২৪।’ বিকেলে বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়াকক্ষে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন) ও সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন।

এ সময় বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাব উদ্দিন শামীম, কার্যনির্বাহী কমিটির সদস্য আঞ্জুমান আরা আকসির, সদস্য ও আন্তর্জাতিক অর্গানাইজার মাহমুদা হক চৌধুরী মলি ও আন্তর্জাতিক দাবা বিচারক মো. হারুন অর রশিদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Imported from WordPress: image-36.png

রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হওয়া এই প্রতিযোগিতায় ১২ জন খেলোয়াড় অংশগ্রহণ করেছেন। এদের মধ্যে গতবারের জাতীয় মহিলা চ্যাম্পিয়ন মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম এবং দেশের দুই মহিলা আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ ও শারমীন সুলতানা শিরিন সরাসরি অংশগ্রহণের সুযো পেয়েছেন।
উদ্বোধনী দিনে প্রথম রাউন্ডের খেলায় মহিলা ক্যান্ডিডেট মাস্টার নুশরাত জাহান আলো বনাম মহিলা ফিদে মাস্টার ওয়াদিফা আহমেদ, মহিলা ফিদে মাস্টার জান্নাতুল ফেরদৌস বনাম মহিলা ক্যান্ডিডেট মাস্টার ইশরাত জাহান দিবা, মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ারসিয়া খুশবু বনাম মহিলা ক্যান্ডিডেট মাস্টার আহমেদ ওয়ালিজা, তাবাসসুম সাদিয়া শাহজাহান বনাম মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম, আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ বনাম আন্তর্জাতিক মাস্টার শারমীন সুলতানা শিরিন এবং নীলাভা চৌধুরী বনাম মহিলা ক্যান্ডিডেট মাস্টার কাজী জারিন তাসনিম একে অপরের সঙ্গে লড়ছেন।

Imported from WordPress: image-37.png

বাংলাদেশ দাবা ফেডারেশনের ব্যবস্থাপনায় ১১ দিনব্যাপী এই প্রতিযোগিতা চলবে ৩০ মে পর্যন্ত। প্রতিযোগিতার খেলা প্রতিদিন বিকেল ৩টা থেকে শুরু হবে। বিজয়ীদের নগদ অর্থ পুরস্কার দেওয়া হবে।
এই প্রতিযোগিতার ইভেন্ট পার্টনার জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল। আর অনলাইন মিডিয়া পার্টনার হিসেবে আছে দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকম।

এই সম্পর্কিত আরো

ছাত্র-ছাত্রীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে পাঠ্যক্রমে টেকনিক্যাল কোর্স যুক্ত করছে জাতীয় বিশ্ববিদ্যালয়

বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে মেডিকেল-বিজনেস ভিসা চালু করছে ভারত

২০ এপ্রিল শাহজিবাজার পাওয়ারের পর্ষদ সভা

বাংলা নববর্ষ ঘিরে কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই: র‍্যাব ডিজি

বাধ্যতামূলক ছুটিতে ইসলামী ব্যাংকের এমডি

ফাঁকা বাড়িতে আমগাছে ঝুলছিল কিশোরীরর মরেদহ

শার্শায় জাল সনদে চাকরি, তদন্তে ধরা ৩ শিক্ষক

ব্যবহারের আগেই ক্ষতিগ্রস্ত সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কের শত কোটি টাকার সড়ক

লোন থেকে শপিং, ইউসিবি ওয়ান অ্যাপে

ছেঁড়া-ফাটা নোট বিনিময়ে কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা, না মানলে শাস্তি