সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী ছাত্র-ছাত্রীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে পাঠ্যক্রমে টেকনিক্যাল কোর্স যুক্ত করছে জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে মেডিকেল-বিজনেস ভিসা চালু করছে ভারত ২০ এপ্রিল শাহজিবাজার পাওয়ারের পর্ষদ সভা বাংলা নববর্ষ ঘিরে কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই: র‍্যাব ডিজি বাধ্যতামূলক ছুটিতে ইসলামী ব্যাংকের এমডি ফাঁকা বাড়িতে আমগাছে ঝুলছিল কিশোরীরর মরেদহ শার্শায় জাল সনদে চাকরি, তদন্তে ধরা ৩ শিক্ষক ব্যবহারের আগেই ক্ষতিগ্রস্ত সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কের শত কোটি টাকার সড়ক লোন থেকে শপিং, ইউসিবি ওয়ান অ্যাপে
খেলাধূলা

প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন হালান্ড

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডে নিজের দ্বিতীয় মৌসুমে দ্বিতীয়বারের মত প্রিমিয়ার লিগের গোল্ডেন বুট জিতলেন আর্লিং হালান্ড। তার দল ম্যানচেস্টার সিটি রোববার শেষ ম্যাচে ৩-১ গোলে ওয়েস্ট হ্যামকে পরাজিত করে টানা চতুর্থবারের মত লিগ শিরোপা জয়ের কৃতিত্ব দেখিয়েছে।

মৌসুমের মাঝামাঝিতে ইনজুরির কারনে প্রায় দুই মাস মাঠের বাইরে ছিলেন নরওয়েজিয়ান এই স্ট্রাইকার। সিটির হয়ে যে কারনে নিজেকে এবার মেলে ধরতে কষ্ট হয়েছে। অভিষেক মৌসুমে যেখানে সব ধরনের প্রতিযোগিতায় প্রিমিয়ার লিগে রেকর্ড ৩৬ গোলসহ মোট ৫২ গোলে করেছিলেন, সেখানে এবার ২৩ বছর বয়সী এই স্ট্রাইকার লিগে করেছেন মাত্র ২৭ গোল।

কিন্তু তারপরও তার দল সিটিকে উপহার দিয়েছেন রেকর্ড টানা চতুর্থ লিগ শিরোপা। ইংলিশ লিগে কোন দলই এর আগে এই রেকর্ড অর্জন করতে পারেনি। শেষ সাতটি প্রিমিয়ার লিগ ম্যাচে হালান্ড ৯ গোল করেছেন। আর এতেই সিটি আর্সেনালকে দুই পয়েন্টে পিছনে ফেলে শিরোপার পথে এগিয়ে গেছে।

সিটির হয়ে মৌসুম শুরু করা চেলসির কোল পালমার ২২ গোল করে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। নিউক্যাসলের আলেক্সান্দার ইসাক এক গোল কম করে তালিকায় তৃতীয় স্থান লাভ করেছেন।

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী

ছাত্র-ছাত্রীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে পাঠ্যক্রমে টেকনিক্যাল কোর্স যুক্ত করছে জাতীয় বিশ্ববিদ্যালয়

বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে মেডিকেল-বিজনেস ভিসা চালু করছে ভারত

২০ এপ্রিল শাহজিবাজার পাওয়ারের পর্ষদ সভা

বাংলা নববর্ষ ঘিরে কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই: র‍্যাব ডিজি

বাধ্যতামূলক ছুটিতে ইসলামী ব্যাংকের এমডি

ফাঁকা বাড়িতে আমগাছে ঝুলছিল কিশোরীরর মরেদহ

শার্শায় জাল সনদে চাকরি, তদন্তে ধরা ৩ শিক্ষক

ব্যবহারের আগেই ক্ষতিগ্রস্ত সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কের শত কোটি টাকার সড়ক

লোন থেকে শপিং, ইউসিবি ওয়ান অ্যাপে