সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
নির্বাচন শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে স্ত্রীসহ বিমানের এমডি কারাগারে জামায়াত নারীর অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়: তারেক রহমান জানুয়ারিতে দেশের রপ্তানিতে রেকর্ড ১১.২২ শতাংশ প্রবৃদ্ধি সূচকের উত্থানে বেড়েছে লেনদেন বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর উৎপাদন শুরু ওয়ালটনের নির্বাচন সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য সহজে পাওয়া যাবে টফির ‘ভোটের হাওয়া’-তে দেশে উৎপাদিত স্মার্টফোন এক্স৫সি উন্মোচন করল অনার নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ২ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেডেশন চলমান
খেলাধূলা

প্লে অফের দৌড়ে চেন্নাই-বেঙ্গালুরুর সামনে যে সমীকরণ

স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে ইতোমধ্যেই প্লে অফ নিশ্চিত করেছে তিন দল। বাকি একটি জায়গার জন্য লড়ছে দুই দল—চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই দুই দল নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে আজ।

শনিবার (১৮ মে) বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে চেন্নাই। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮ টায়।

আজ চেন্নাইয়ের বিপক্ষে বেঙ্গালুরু জয় পেলে গ্রুপ পর্ব শেষে চার দলের পয়েন্ট হবে সমান। লক্ষ্ণৌ সুপার জায়ান্টস, দিল্লি ক্যাপিটালস, চেন্নাই ও বেঙ্গালুরুর পয়েন্ট হবে সমান ১৪ করে। তার মধ্যে লক্ষ্ণৌ ও দিল্লির নেট রান রেট চেন্নাই ও বেঙ্গালুরুর থেকে কম। তাই ইতোমধ্যেই এই দুই দল আসর থেকে ছিটকে গেছে।

বাকি দুই দলের মধ্যে চেন্নাই কিছুটা এগিয়ে। এক ম্যাচ হাতে রেখেই তাদের নামের পাশে আছে ১৪ পয়েন্ট। তাই বেঙ্গালুরুকে হারাতে পারলে কোনো হিসেব ছাড়াই প্লে অফের টিকিট পাবে রুতুরাজ গায়কোয়াড়ের দল। কোনো কারণে যদি খেলা মাঠে না গড়ায় বা পরিত্যাক্ত হয় তাহলেও প্লে অফ নিশ্চিত করবে চেন্নাই। এমনকি আজকের ম্যাচে বেঙ্গালুরুর বিপক্ষে হারলেও সুযোগ থাকবে চেন্নাইয়ের।

বেঙ্গালুরু আগে ব্যাটিং করে ২০০ রান করলে। চেন্নাই যদি ১৮৩ রানও করতে পারে অর্থাৎ ১৮ রানের চেয়ে কম ব্যবধানে হারলেও প্লে অফে যাবে গায়কোয়াড়ের দল। আর চেন্নাই আগে ব্যাটিং করে যদি ২০০ রান করে। তাহলে ১৮ ওভার ১ বলের মধ্যে সেই রান তাড়া করে জিততে হবে বেঙ্গালুরুকে। এর বেশি বল খেললে কোহলিরা ম্যাচ জিতলেও নেট রান রেটের ব্যবধানে প্লে অফে যাবে চেন্নাই।

অঘোষিত এই কোয়ালিফায়ারে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে প্রকৃতি। ম্যাচের সময় বৃষ্টির প্রবল সম্ভাবনা আছে। স্থানীয় আবহাওয়া অফিসের খবর বলছে—বিকালের পর থেকে বেঙ্গালুরু ও তার আশে-পাশের এলাকায় বৃষ্টির সম্ভাবনা ৯০ শতাংশ।

বৃষ্টিতে যদি ভেসে যায় এই ম্যাচ তাহলে আসর থেকে ছিটকে যাবে বেঙ্গালুরু। অন্যদিকে প্লে অফ নিশ্চিত হবে চেন্নাইয়ের। কোহলিদের জন্য আবহাওয়া অফিসের খবর শঙ্কার বড় কারণ। তবে তাদের জন্য কিছুটা স্বস্তির খবর হচ্ছে এই মাঠের পানি নিষ্কাশন ব্যবস্থা। পৃথিবীর অন্যতম সেরা প্রযুক্তি ব্যবহার করা হয় এখানে। তাই বৃষ্টি থামলে খুব বেশি সময় লাগবে না মাঠ প্রস্তুত করতে।

এই সম্পর্কিত আরো

নির্বাচন শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে স্ত্রীসহ বিমানের এমডি কারাগারে

জামায়াত নারীর অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়: তারেক রহমান

জানুয়ারিতে দেশের রপ্তানিতে রেকর্ড ১১.২২ শতাংশ প্রবৃদ্ধি

সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর উৎপাদন শুরু ওয়ালটনের

নির্বাচন সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য সহজে পাওয়া যাবে টফির ‘ভোটের হাওয়া’-তে

দেশে উৎপাদিত স্মার্টফোন এক্স৫সি উন্মোচন করল অনার

নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ২

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেডেশন চলমান