সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী ছাত্র-ছাত্রীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে পাঠ্যক্রমে টেকনিক্যাল কোর্স যুক্ত করছে জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে মেডিকেল-বিজনেস ভিসা চালু করছে ভারত ২০ এপ্রিল শাহজিবাজার পাওয়ারের পর্ষদ সভা বাংলা নববর্ষ ঘিরে কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই: র‍্যাব ডিজি বাধ্যতামূলক ছুটিতে ইসলামী ব্যাংকের এমডি ফাঁকা বাড়িতে আমগাছে ঝুলছিল কিশোরীরর মরেদহ শার্শায় জাল সনদে চাকরি, তদন্তে ধরা ৩ শিক্ষক ব্যবহারের আগেই ক্ষতিগ্রস্ত সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কের শত কোটি টাকার সড়ক লোন থেকে শপিং, ইউসিবি ওয়ান অ্যাপে
খেলাধূলা

বিশ্বকাপ খেলতে বাধা নেই লামিচানের

স্পোর্টস ডেস্ক : গত জানুয়ারিতে ধর্ষণ মামলায় ৮ বছরের কারাবাসের শাস্তি পেয়েছিলেন নেপালের তারকা ক্রিকেটার সন্দ্বীপ লামিচানে। তবে সেই রায়ের বিরুদ্ধে আপিল করেছিলেন এই লেগ স্পিনার। শেষ পর্যন্ত ধর্ষণ মামলা থেকে মুক্তি পেয়েছেন তিনি। তাই বিশ্বকাপ খেলতে বাধা নেই লামিচানের।

পাটান হাই কোর্টের মুখপাত্র তীর্থরাজ ভট্টরায় কাঠমাণ্ডু পোস্টকে বলেছেন, ধর্ষণের সপক্ষে প্রমাণের অভাবে তাকে খালাস দিয়েছে হাইকোর্ট। লামিচানের বিষয়ে হাই কোর্ট রায় দেওয়ার পরই নেপালের ক্রিকেট অ্যাসোসিয়েশন জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে তাকে রাখতে এখন আর কোনো বাধা নেই। অ্যাসোসিয়েশনের মুখপাত্র বলেছেন, হাইকোর্ট তাকে খালাস দেওয়ায় সে এখন সব ধরনের ক্রিকেট খেলতে পারবে। আইসিসির থেকে অনুমতি পেলেই বিশ্বকাপ দলে যুক্ত করা হবে লামিচানেকে। এর আগে আইসিসির কাছে প্রাথমিক দল পাঠিয়েছেন নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশন। দলটি এরই মধ্যে ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্টে অনুশীলন করছে।

বিশ্বকাপের জন্য ২৫ মে’র মধ্যে ১৫ জনের চূড়ান্ত দল দিতে হবে। লামিচানে প্রাথমিক দলে নেই। যে কারণে আইসিসির অনুমতি নিয়ে তাকে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করতে হবে। তবে এটা তেমন জটিল প্রক্রিয়া না হওয়ায় বিশ্বকাপ দলে লামিচানের থাকার বিষয়ে তেমন সংশয় নেই।

২০২২ সালে ১৮ বছরের এক তরুণীকে ধর্ষণের অভিযোগে গত বছর আটক হন তারকা এই ক্রিকেটার। সেই সময় ক্যারিবিয়ান ক্রিকেট লিগ মাতাচ্ছিলেন তিনি। কিন্তু খেলা বাদ দিয়ে তাকে আত্মসমর্পণ করতে হয় কাঠমান্ডু পুলিশের কাছে। পরবর্তীতে কাঠমান্ডু কোর্টে তার ৮ বছরের সাজা হয়। সবকিছু পিছনে ফেলে অবশেষে ক্রিকেটে ফিরছেন তিনি।

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী

ছাত্র-ছাত্রীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে পাঠ্যক্রমে টেকনিক্যাল কোর্স যুক্ত করছে জাতীয় বিশ্ববিদ্যালয়

বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে মেডিকেল-বিজনেস ভিসা চালু করছে ভারত

২০ এপ্রিল শাহজিবাজার পাওয়ারের পর্ষদ সভা

বাংলা নববর্ষ ঘিরে কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই: র‍্যাব ডিজি

বাধ্যতামূলক ছুটিতে ইসলামী ব্যাংকের এমডি

ফাঁকা বাড়িতে আমগাছে ঝুলছিল কিশোরীরর মরেদহ

শার্শায় জাল সনদে চাকরি, তদন্তে ধরা ৩ শিক্ষক

ব্যবহারের আগেই ক্ষতিগ্রস্ত সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কের শত কোটি টাকার সড়ক

লোন থেকে শপিং, ইউসিবি ওয়ান অ্যাপে