সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী ছাত্র-ছাত্রীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে পাঠ্যক্রমে টেকনিক্যাল কোর্স যুক্ত করছে জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে মেডিকেল-বিজনেস ভিসা চালু করছে ভারত ২০ এপ্রিল শাহজিবাজার পাওয়ারের পর্ষদ সভা বাংলা নববর্ষ ঘিরে কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই: র‍্যাব ডিজি বাধ্যতামূলক ছুটিতে ইসলামী ব্যাংকের এমডি ফাঁকা বাড়িতে আমগাছে ঝুলছিল কিশোরীরর মরেদহ শার্শায় জাল সনদে চাকরি, তদন্তে ধরা ৩ শিক্ষক ব্যবহারের আগেই ক্ষতিগ্রস্ত সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কের শত কোটি টাকার সড়ক লোন থেকে শপিং, ইউসিবি ওয়ান অ্যাপে
খেলাধূলা

টি-২০ বিশ্বকাপের দল ঘোষণা কবে জানাল বিসিবি

স্পোর্ট ডেস্ক : বিশ্বকাপের বাকি আর মাত্র ১৯ দিন। অংশগ্রহণকারী বেশিরভাগ দেশ নিজেদের বিশ্বকাপ স্কোয়াড জানালেও এখনও নিশ্চুপ বাংলাদেশ। জিম্বাবুয়ে সিরিজ শেষ হওয়ার পর থেকেই বিশ্বকাপের দল ঘোষণার অপেক্ষায় সবাই। জানা গিয়েছিল, আজই হতে পারে স্কোয়াড ঘোষণা। কিন্তু সেটা আর হচ্ছে না।

অবশেষে দল ঘোষণার দিনক্ষণ চূড়ান্ত করেছে টাইগার টিম ম্যানেজমেন্ট। আগামীকাল মঙ্গলবার (১৪ মে) দুপুর সাড়ে ১২টায় আনুষ্ঠানিকভাবে ঘোষণা হবে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড। সোমবার (১৩ মে) এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

মূলত ডানহাতি পেসার তাসকিন আহমেদের চোটের কারণেই দ্বিধায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পাঁজরের চোট পেয়ে তাসকিনের বিশ্বকাপের সম্ভাবনায় উঁকি দিয়েছে কালো মেঘ। গতকাল রোববার তার স্ক্যান করানো হয়েছে। সেই রিপোর্টটা পাবার কথা আজ সকালে। জানা গেছে, এরইমধ্যে তার রিপোর্টের কপি পাঠানো হয়েছে যুক্তরাষ্ট্রে। পরবর্তীতে সেখানকার চিকিৎসকদের মতামতের ভিত্তিতে নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত।

যদি তাসকিনের স্ক্যান রিপোর্টের খবর নেতিবাচক আসে তাহলে ভাবতে হবে অন্য কাউকে নিয়েও। সব মিলিয়ে শেষ মুহূর্তে এসে কিছুটা বিপাকে ক্রিকেট বোর্ড।

আগামী ২ জুন থেকে শুরু টি–টোয়েন্টি বিশ্বকাপ। যুক্তরাষ্ট্রের ডালাস ও নিউইয়র্কে গ্রুপ পর্বের প্রথম দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ আগামী ৮ জুন, খেলা শুরু বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায়। ১০ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ম্যাচ শুরু রাত সাড়ে ৮টায়। এরপর বাকি দুই ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। সেই ম্যাচ দুটি হবে নেপাল ও নেদারল্যান্ডসের বিপক্ষে।

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী

ছাত্র-ছাত্রীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে পাঠ্যক্রমে টেকনিক্যাল কোর্স যুক্ত করছে জাতীয় বিশ্ববিদ্যালয়

বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে মেডিকেল-বিজনেস ভিসা চালু করছে ভারত

২০ এপ্রিল শাহজিবাজার পাওয়ারের পর্ষদ সভা

বাংলা নববর্ষ ঘিরে কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই: র‍্যাব ডিজি

বাধ্যতামূলক ছুটিতে ইসলামী ব্যাংকের এমডি

ফাঁকা বাড়িতে আমগাছে ঝুলছিল কিশোরীরর মরেদহ

শার্শায় জাল সনদে চাকরি, তদন্তে ধরা ৩ শিক্ষক

ব্যবহারের আগেই ক্ষতিগ্রস্ত সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কের শত কোটি টাকার সড়ক

লোন থেকে শপিং, ইউসিবি ওয়ান অ্যাপে