মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী ছাত্র-ছাত্রীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে পাঠ্যক্রমে টেকনিক্যাল কোর্স যুক্ত করছে জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে মেডিকেল-বিজনেস ভিসা চালু করছে ভারত ২০ এপ্রিল শাহজিবাজার পাওয়ারের পর্ষদ সভা বাংলা নববর্ষ ঘিরে কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই: র‍্যাব ডিজি বাধ্যতামূলক ছুটিতে ইসলামী ব্যাংকের এমডি ফাঁকা বাড়িতে আমগাছে ঝুলছিল কিশোরীরর মরেদহ শার্শায় জাল সনদে চাকরি, তদন্তে ধরা ৩ শিক্ষক ব্যবহারের আগেই ক্ষতিগ্রস্ত সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কের শত কোটি টাকার সড়ক লোন থেকে শপিং, ইউসিবি ওয়ান অ্যাপে
খেলাধূলা

হোয়াইটওয়াশ এড়ালো জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক :  দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতেছিল বাংলাদেশ। এরপর চতুর্থ ম্যাচেও জয় পায় টাইগাররা। জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। তবে জিম্বাবুয়েকে ধবলধোলাই করতে ব্যর্থ নাজমুল হাসান শান্তর দল। সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ব্রায়ান বেনেট ও সিকান্দার রাজার ফিফটিতে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়েছে জিম্বাবুয়ে। এই জয়ে হোয়াইটওয়াশ এড়ালো সফরকারীরা।

রোববার (১২ মে) শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। তবে মাহমুদউল্লাহ রিয়াদের ফিফটিতে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৭ রানের পুঁজি পায় টাইগাররা। মাহমুদউল্লাহ ৪৪ বলে ৫৪ রান করেন। এছাড়া ২৮ বলে ৩৬ রান করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। জিম্বাবুয়ের পক্ষে ব্লেসিং মুজারবানি ও ব্রায়ান বেনেট নেন ২টি উইকেট।

১৫৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে জিম্বাবুয়েকে ঝড়ো শুরু এনে দেন ব্রায়ান বেনেট। টাইগার বোলারদের ওপর চড়াও হন এই ব্যাটার। তবে তাকে সঙ্গ দিতে ব্যর্থ হন আরেক ওপেনার তাদিওয়ানাশে মারুমানি। উদ্বোধনী জুটিতে ৩৮ রান সংগ্রহের পর জিম্বাবুয়ে শিবিরে প্রথম আঘাত হানেন সাকিব। ৭ বলে ১ রান করা মারুমানিকে সাজঘরে ফেরান এই টাইগার অলরাউন্ডার।

এরপর ক্রিজে আসা সিকান্দার রাজাকে নিয়ে দেখে রানের চাকা সচল রাখেন বেনেট। সাবলীল ব্যাটিংয়ে ৩৬ বলে ফিফটি তুলে নেন বেনেট। ফিফটির পর আগ্রাসী ব্যাটিং চালিয়ে যান এই ওপেনার। তবে দলীয় ১১৩ রানে ৪৮ বলে ৭০ রান করা বেনেটকে সাজঘরে ফেরান সাইফুদ্দিন। বেনেটের বিদায়ের পর ক্রিজে আসা জোনাথন ক্যাম্পবেলকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন রাজা। ৪০ বলে ফিফটি তুলে নেন জিম্বাবুয়ের অধিনায়ক। ক্যাম্পবেলকে সঙ্গে নিয়ে ৯ বল হাতে রেখে জয় পায় জিম্বাবুয়ে। রাজা ৪৬ বলে ৭২ ও ক্যাম্পবেল ৯ বলে ৮ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের পক্ষে সাইফুদ্দিন ও সাকিব নেন ১টি করে উইকেট।

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী

ছাত্র-ছাত্রীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে পাঠ্যক্রমে টেকনিক্যাল কোর্স যুক্ত করছে জাতীয় বিশ্ববিদ্যালয়

বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে মেডিকেল-বিজনেস ভিসা চালু করছে ভারত

২০ এপ্রিল শাহজিবাজার পাওয়ারের পর্ষদ সভা

বাংলা নববর্ষ ঘিরে কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই: র‍্যাব ডিজি

বাধ্যতামূলক ছুটিতে ইসলামী ব্যাংকের এমডি

ফাঁকা বাড়িতে আমগাছে ঝুলছিল কিশোরীরর মরেদহ

শার্শায় জাল সনদে চাকরি, তদন্তে ধরা ৩ শিক্ষক

ব্যবহারের আগেই ক্ষতিগ্রস্ত সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কের শত কোটি টাকার সড়ক

লোন থেকে শপিং, ইউসিবি ওয়ান অ্যাপে