বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
খেলাধুলা

কলকাতার সবচেয়ে দামি ক্রিকেটার সাকিব

স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গত আসরে কলকাতা নাইট রাইডার্সের কেনা বেশিরভাগ ক্রিকেটার ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছে। তাই এবারের নিলামে টাকা খরচ করতে চায়নি দলটি। শাহরুখ খানের দল এবার তাই সবচেয়ে বেশি টাকা খরচ করেছে বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানের পেছনে।

গত ২৩ ডিসেম্বর কোচিতে অনুষ্ঠিত মিনি নিলামে কলকাতা মোট ৮ ক্রিকেটারকে দলে নিয়েছে। এর মধ্যে সর্বোচ্চ দেড় কোটি রুপিতে সাকিবকে দলে ভিড়িয়েছে কলকাতা।

দ্বিতীয় সর্বোচ্চ এক কোটি রুপি খরচ করেছে নামিবিয়ার অলরাউন্ডার ডেভিড ভিসের পেছনে। ৯০ লাখ রুপিতে নিয়েছে তামিল নাড়ুর উইকেটরক্ষক ব্যাটার নারায়ন জগদেশানকে। চতুর্থ সর্বোচ্চ ৬০ লাখ রুপি খরচ করেছে পেসার ভৈরব অরোরার পেছনে।

এদিকে, তারা ৫০ লাখ রুপিতে দলে ভিড়িয়েছে আরেক বাংলাদেশি উইকেটরক্ষক ব্যাটার লিটন দাসকে। লিটন প্রথমবারের মত আইপিএলের কোনো দলে খেলতে যাচ্ছেন।

মানদ্বীপ সিংকেও ৫০ লাখ রুপিতে দলে ভিড়িয়েছে কলকাতা। অন্যদিকে, কুলওয়ান্ত খেজরোলিয়া ও সুইয়াশ শর্মাকে তারা দলে নিয়েছে ২০ লাখ করে মোট ৪০ লাখ রুপিতে। সবমিলিয়ে এবারের আইপিএল নিলামে কলকাতা মোট খরচ করছে ৫ কোটি ৪০ লাখ রুপি।

কলকাতা নাইট রাইডার্সের পূর্ণাঙ্গ স্কোয়াড: শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), নিতিশ রানা, রহমানউল্লাহ গুরবাজ, ভেঙ্কটেস আইয়ার, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, শার্দুল ঠাকুর, লকি ফার্গুসন, উমেশ যাদব, টিম সাউদি, হার্শিত রানা, বরুণ চক্রবর্তী, অনুকূল রয়, রিঙ্কু সিং, নারায়ন জগদেশান, ভৈবব অরোরা, ডেভিড ভিসে, কুলওয়ান্ত খেজরোলিয়া, সুইয়াশ শর্মা, মানদীপ সিং, লিটন দাস ও সাকিব আল হাসান।

আরও পড়ুন:

মিরাজকে জার্সি উপহার দিলেন কোহলি

মেসির গোল নিয়ে বিতর্ক, যা বললেন ফাইনালের রেফারি

রোনাল্ডোর আছে, কিন্তু এখনও মেসির নেই! জানেন কোন ট্রফি

বিপিএল শুরু ৬ জানুয়ারি

সর্বশেষ পাওয়া সংবাদ