মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী ছাত্র-ছাত্রীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে পাঠ্যক্রমে টেকনিক্যাল কোর্স যুক্ত করছে জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে মেডিকেল-বিজনেস ভিসা চালু করছে ভারত ২০ এপ্রিল শাহজিবাজার পাওয়ারের পর্ষদ সভা বাংলা নববর্ষ ঘিরে কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই: র‍্যাব ডিজি বাধ্যতামূলক ছুটিতে ইসলামী ব্যাংকের এমডি ফাঁকা বাড়িতে আমগাছে ঝুলছিল কিশোরীরর মরেদহ শার্শায় জাল সনদে চাকরি, তদন্তে ধরা ৩ শিক্ষক ব্যবহারের আগেই ক্ষতিগ্রস্ত সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কের শত কোটি টাকার সড়ক লোন থেকে শপিং, ইউসিবি ওয়ান অ্যাপে
খেলাধূলা

দয়া করে আর চাচা বলে ডেকো না: ইফতেখার

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের ক্রিকেটে তিনি ‘চাচা’ নামেই পরিচিত। তরুণ থেকে অভিজ্ঞ, সব সতীর্থই তাঁকে এই নামে ডাকেন। বাদ যান না সমর্থকেরাও। এবার এক সাক্ষাৎকারে সেই নামে ডাকা বন্ধ করতে বললেন ইফতেখার আহমেদ। পাকিস্তানের ৩৩ বছর বয়সী ক্রিকেটার জানালেন, তিনি এখনও বয়সে তরুণ।

আগ্রাসী ব্যাটিংয়ের জন্য পরিচিত ইফতেখার। সাম্প্রতিককালে পাকিস্তানকে একাধিক ম্যাচ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি দলে থাকবেন কি না তা স্পষ্ট নয়। এহেন ইফতেখার এক সাংবাদিককে প্রশ্নের উত্তরে হাসতে হাসতে বলেছেন, “দয়া করে আমাকে চাচা বলে ডেকো না। আমার বয়স এখনও অনেক কম।”

উল্লেখ্য, তাঁর এই ডাকনাম কী করে এসেছিল তা আগে জানিয়েছিলেন ইফতেখার। বলেছিলেন, “সমর্থকরাই এই নামে আমাকে ডাকে। আমার তা নিয়ে খুব একটা মাথাব্যথা নেই। তবে এই নাম দেওয়ার পিছনে একটা ইতিহাস রয়েছে।”

সেই ইতিহাস ব্যাখ্যা করতে গিয়ে ইফতেখার বলেছিলেন, “জ়িম্বাবুয়েতে খেলতে গিয়েছিলাম। ব্রেন্ডন টেলর ব্যাট করছিল। বল করার সময় উইকেটে স্পিন পাচ্ছিলাম। বাবরকে বলেছিলাম মিড উইকেট সরিয়ে ডিপ স্কোয়্যার লেগে পাঠাতে। কারণ টেলর মিড উইকেট দিয়ে মারতে গেলে স্কোয়্যার লেগে ক্যাচ উঠে যাবে।”
ইফতেখারের সংযোজন, “বাবর জিজ্ঞাসা করেছিল, যদি ছয় মেরে দেয় তা হলে। আমি ওকে নিশ্চয়তা দিয়েছিলাম। তার পরেই টেলর স্কোয়্যার লেগে ক্যাচ দিয়েছিল। তখন বাবর বলেছিলেন, আমি নাকি চাচা-ই-ক্রিকেট। সেই থেকে সবাই আমাকে চাচা বলে ডাকে। শুনেছিলাম, বাবরের ওই মন্তব্য নাকি টিভিতে সবাই শুনতে পেয়েছিল।”

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী

ছাত্র-ছাত্রীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে পাঠ্যক্রমে টেকনিক্যাল কোর্স যুক্ত করছে জাতীয় বিশ্ববিদ্যালয়

বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে মেডিকেল-বিজনেস ভিসা চালু করছে ভারত

২০ এপ্রিল শাহজিবাজার পাওয়ারের পর্ষদ সভা

বাংলা নববর্ষ ঘিরে কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই: র‍্যাব ডিজি

বাধ্যতামূলক ছুটিতে ইসলামী ব্যাংকের এমডি

ফাঁকা বাড়িতে আমগাছে ঝুলছিল কিশোরীরর মরেদহ

শার্শায় জাল সনদে চাকরি, তদন্তে ধরা ৩ শিক্ষক

ব্যবহারের আগেই ক্ষতিগ্রস্ত সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কের শত কোটি টাকার সড়ক

লোন থেকে শপিং, ইউসিবি ওয়ান অ্যাপে