শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মেঘনা ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি ব্যস্ত কর্মজীবনে স্বাচ্ছন্দ্য আনবে আল্ট্রা ওয়াইড ওডিসি মনিটর পুলিশকে ধাক্কা দিয়ে দুই তলা থেকে লাফিয়ে পালাল আসামি দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই : খাদ্যমন্ত্রী সংসদে প্রবাসীকল্যাণমন্ত্রী - মালয়েশিয়ার শ্রমবাজার খুব শিগগিরই উন্মুক্ত হবে সংসদে বাণিজ্যমন্ত্রী - তিন বছরে বন্ধ হয়েছে ৪ শতাধিক পোশাক কারখানা কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর আইএফআইসি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে ৩ হাজার কোটি টাকার চুক্তি স্বাক্ষর গ্যাস ও বিদ্যুৎ সংকট : সরকারের ব্যর্থতা, নাকি সাবোটাস ! দেশের উন্নয়নে প্রবাসীদের আরো সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির
advertisement
খেলাধুলা

রভম্যান ঝড়ে এমিরেটসকে থামিয়ে জয়ে ফিরলো দুবাই

স্পোর্টস ডেস্ক: উড়ছিল এমআই এমিরেটস, আর টানা তিন হারে ধঁকছিল দুবাই ক্যাপিটালস। অবশেষে পঞ্চম ম্যাচে দ্বিতীয় জয়ের দেখা পেলো তারা। রভম্যান পাওয়েলের ব্যাটিং ঝড়ে ২২২ রানের পাহাড় গড়ে দুবাই, যার চূড়ায় উঠতে পারেনি এমিরেটস। টানা তিন ম্যাচ জেতার পর তারা হেরেছে লড়াই করে।

১৬ রানে জিতেছে দুবাই। মাত্র ৩ উইকেট হারিয়ে তারা এই আসরের সর্বোচ্চ রান করে। জবাবে ৫ উইকেটে ২০৬ রানে থামে এমিরেটস।

মাত্র ৬ ওভারে ৫৯ রান তুলেছিল দুবাই, কোনো উইকেট না হারিয়ে। রবিন উথাপ্পা ও জো রুটের জুটি ভাঙে নবম ওভারে, দলীয় ৭৮ রানে। ২৬ রানে থামেন উথাপ্পা। এরপর রুট ও রভম্যানের ব্যাটিং দাপট। ইনিংসের ১৯তম ওভারে ভেঙে যায় ১১৯ রানের জুটি। ৫৪ বলে ৮ চার ও ৩ ছয়ে ৮২ রান করেন রুট। রভম্যান শেষ বলে আউট হন । শেষ ওভারে তিন ছয় মেরে সেঞ্চুরির দিকে ছুটছিলেন এই উইন্ডিজ ব্যাটসম্যান। শেষ বলে লাগতো তিন রান, কিন্তু স্মিডের ক্যাচ হন। ৪১ বলে চারটি চার ও ১০ ছয়ে ৯৭ রানে থামেন রভম্যান। পরে বল হাতে ২৮ রান দিয়ে ১ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা।

লক্ষ্যে নেমে দুবাইয়ের নিয়ন্ত্রিত বোলিংয়ে পেরে ওঠেনি এমিরেটস। ২৬ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে তারা। যদি কিয়েরন পোলার্ড ঝড় তুলে লড়াইয়ের আভাস দেন। ৩৮ বলে ৮ চার ও ৬ ছয়ে ৮৬ রানে তিনি আউট হওয়ার পর নাজিবউল্লাহ জাদরান ও স্যামিট প্যাটেল ব্যবধান কমাতে থাকেন। শেষ পর্যন্ত তাদের থামতে হয় ২০৬ রানে। নাজিবউল্লাহ ৯ বলে ৩০ ও স্যামিট ৬ বলে ১৮ রান করেন।

৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে এমিরেটস টেবিলের তৃতীয় স্থানে। ৫ ম্যাচে ৪ পয়েন্ট পেয়ে চারে দুবাই।

সর্বশেষ পাওয়া সংবাদ