সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
সাতক্ষীরায় নাগরিক ঐক্যের ২১৭ নেতাকর্মী বিএনপিতে যোগদান শবে বরাতের তাৎপর্য জাতীয় নিরাপদ খাদ্য দিবস আজ - খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ আদালতের নির্দেশ অমান্য - যুক্তরাষ্ট্র না ছাড়ায় এক অভিবাসীর বিরুদ্ধে ১০ লাখ ডলারের মামলা ট্রাম্প প্রশাসনের বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করলো পাকিস্তান নির্বাচনের সময় মোটরসাইকেল ও ট্রাক-পিকআপ চলাচলে নিষেধাজ্ঞা অদম্য টি-টোয়েন্টি কাপের স্কোয়াড ও সূচি ঘোষণা করল বিসিবি জানুয়ারিতে রেমিট্যান্স প্রবাহ ৩ বিলিয়ন ডলার ছাড়িয়েছে ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার
খেলাধূলা

আমার স্ট্রাইক রেট নিয়ে মানুষের অনেক সমস্যা: বাবর আজম

স্পোর্টস ডেস্ক : স্ট্রাইক রেট নয়, মাঠে খেলতে নামলে দলের জয়কেই বেশি প্রাধান্য দেন বলে মন্তব্য করেছেন পাকিস্তান সাদা বলের সংস্করণে দ্বিতীয়বারের মত সদ্যই অধিনায়ক হওয়া বাবর আজম।

তিনি জানান, আমার স্ট্রাইক রেট নিয়ে মানুষের অনেক সমস্যা। কিন্তু আমি দলের জয়ের দিকেই বেশি মনোনিবেশ করি। স্ট্রাইক রেট ভিন্ন গল্প।

আন্তর্জাতিক ক্রিকেটে বর্তমান যুগে সেরা ব্যাটারদের একজন বাবর। কিন্তু বাবরের স্ট্রাইক রেট নিয়েই সবচেয়ে বেশি আলোচনা হয়ে থাকে। কিন্তু সমালোচকদের সমালোচনায় ক্ষুব্ধ বাবর।

পডকাস্টে এক সাক্ষাৎকারে বাবর বলেন, ‘আপনি সব সময় সবাইকে সন্তুষ্ট করতে পারবেন না। আমার মনোনিবেশ থাকে দলের হয়ে ম্যঠঢ় জয়ে। কিভাবে ইনিংস বড় করতে হবে এবং কিভাবে স্ট্রাইক রেট ধরে রাখতে হবে, সেটি আমার বিষয়।’

বাবর আরও বলেন, ‘দেখুন স্ট্রাইক রেট একটি ভিন্ন গল্প, ইনিংস গড়া এবং ম্যাচ জয় করা দু’টি ভিন্ন জিনিস। আপনি যখন একটি ম্যাচ জিতবেন, তখন দু’টি জিনিসই হয়ে যাবে।’

ম্যাচের পরিস্থিতি অনুযায়ী ইনিংস গড়ে তোলার চেষ্টা এবং কিছু ক্ষেত্রে কঠিন পরিস্থিতিতে সতর্কতার সাথে খেলতে হয় বলে জানান বাবর। তিনি বলেন, ‘কখনও কখনও আপনি স্বাধীনভাবে খেলতে পারবেন না। কারণ আপনাকে বড় ইনিংস খেলতে হবে। আপনার হাতে উইকেট থাকলে ২শ স্ট্রাইক রেটে খেলতে পারেন।’
প্রতিটি খেলোয়াড়ের আলাদা পরিকল্পনা এবং ভূমিকা থাকে। কিন্তু কিছু মানুষ সবসময়ই তার ব্যাটিং নিয়ে সমালোচনা করায় ক্ষুব্ধ বাবর, ‘আমি বুঝতে পারি না, আমার স্ট্রাইক রেট নিয়ে মানুষের কেন সমস্যা হয়। তারা বলবে এটা ১৫০ না হয়ে ১৭০ হওয়া উচিত ছিলো। আমি যদি ১৭০ স্ট্রাইক রেটে খেলি, তারা বলবে এটা ২শ হওয়া উচিত ছিল। প্রত্যেক খেলোয়াড়ের নিজস্ব স্টাইল আছে। আমি নিজেকে অন্য কারও সাথে তুলনা করতে পছন্দ করি না।’

এই সম্পর্কিত আরো

সাতক্ষীরায় নাগরিক ঐক্যের ২১৭ নেতাকর্মী বিএনপিতে যোগদান

শবে বরাতের তাৎপর্য

জাতীয় নিরাপদ খাদ্য দিবস আজ খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ

আদালতের নির্দেশ অমান্য যুক্তরাষ্ট্র না ছাড়ায় এক অভিবাসীর বিরুদ্ধে ১০ লাখ ডলারের মামলা ট্রাম্প প্রশাসনের

বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করলো পাকিস্তান

নির্বাচনের সময় মোটরসাইকেল ও ট্রাক-পিকআপ চলাচলে নিষেধাজ্ঞা

অদম্য টি-টোয়েন্টি কাপের স্কোয়াড ও সূচি ঘোষণা করল বিসিবি

জানুয়ারিতে রেমিট্যান্স প্রবাহ ৩ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত

নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার