শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মেঘনা ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি ব্যস্ত কর্মজীবনে স্বাচ্ছন্দ্য আনবে আল্ট্রা ওয়াইড ওডিসি মনিটর পুলিশকে ধাক্কা দিয়ে দুই তলা থেকে লাফিয়ে পালাল আসামি দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই : খাদ্যমন্ত্রী সংসদে প্রবাসীকল্যাণমন্ত্রী - মালয়েশিয়ার শ্রমবাজার খুব শিগগিরই উন্মুক্ত হবে সংসদে বাণিজ্যমন্ত্রী - তিন বছরে বন্ধ হয়েছে ৪ শতাধিক পোশাক কারখানা কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর আইএফআইসি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে ৩ হাজার কোটি টাকার চুক্তি স্বাক্ষর গ্যাস ও বিদ্যুৎ সংকট : সরকারের ব্যর্থতা, নাকি সাবোটাস ! দেশের উন্নয়নে প্রবাসীদের আরো সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির
advertisement
খেলাধুলা

হেলসকে ছাপিয়ে ঝড় তুলে নায়ক হেটমায়ার

স্পোর্টস ডেস্ক : অ্যালেক্স হেলস থামছেন না। টানা দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরির সুযোগ ছিল তার, ১ রানের জন্য হয়নি। তার ৫৭ বলে ৯৯ রানের ইনিংসে বড় স্কোর গড়েছিল ডেজার্ট ভাইপার্স। তবে ক্রিস লিন ও শিমরন হেটমায়ারের পাল্টা জবাবে তা ছাপিয়ে আইএল টি-টোয়েন্টিতে টানা চতুর্থ জয় পেলো গালফ জায়ান্টস।

আগে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৯৫ রান করে ডেজার্ট ভাইপার্স। রোহান মুস্তফার (২৩) সঙ্গে মাত্র ৪০ বলে ৭২ রানের জুটি গড়েন হেলস। এরপর কলিন মুনরোকে নিয়ে ৬৭ রানের জুটি। ২৩ বলে ৩৯ রান করেন অধিনায়ক মুনরো।

১৭ ওভার শেষে স্কোর ১৭৩ রেখে মাঠ ছাড়েন হেলস, তার ইনিংসে ছিল ১০ চার ও ৫ ছয়। শেষ দিকে ১৫ বলে ২৭ রানে স্কোর দুইশর কাছে নেন শেরফানে রাদারফোর্ড।

জবাব দিতে নেমে ৩০ রানে ৩ উইকেট হারায় গালফ জায়ান্টস। এরপরই ম্যাচের দৃশ্য পাল্টে যায় হেটমায়ার ও লিনের ১১৭ রানের জুটিতে। ৩৫ বলে ৫টি করে চার-ছয়ে ৭০ রানে থামেন হেটমায়ার। ৪২ বলে ৮ চার ও ৩ ছয়ে ৭১ রান আসে লিনের ব্যাটে।

এই দুই ইনিংসেই জয়ের ভিত গড়ে ওঠে, যা শেষ করে আসেন ডেভিড উইজ ও লিয়াম ডউসন। ৩৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে মাঠ ছাড়েন তারা। ২২ রানে উইজ ও ১৬ রানে ডউসন অপরাজিত ছিলেন। ১৯.৩ ওভারে ৫ উইকেটে ১৯৬ রান করে গালফ জায়ান্টস।

চার ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে গালফ জায়ান্টস। প্রথম হারের পর ৬ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে ডেজার্ট ভাইপার্স।

সর্বশেষ পাওয়া সংবাদ