সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
জানুয়ারিতে রেমিট্যান্স প্রবাহ ৩ বিলিয়ন ডলার ছাড়িয়েছে ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: - যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা সূচকের উত্থানে লেনদেন শেষ বরিশালে ইসি সানাউল্লাহ - কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায়
খেলাধূলা

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ স্থগিত

স্পোর্টস ডেস্ক : আগামী জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে আট ম্যাচের পূর্ণাঙ্গ সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশ দলের। যেখানে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে এবং দুটি টেস্ট ম্যাচ খেলার কথা ছিল। তবে দুই দেশের ক্রিকেট বোর্ডের সম্মতিতে এই সিরিজটি আপাতত স্থগিত রাখা হচ্ছে। সিরিজটি পরে কোনো এক সময় আয়োজন করবে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।

শনিবার (৩০ মার্চ) বিসিবির ক্রিকেট পরিচালনা প্রধান জালাল ইউনুস জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজকে জানিয়েছেন, ‘দুই বোর্ড অন্য কোনো সময়ে সিরিজটি খেলার বিষয়ে সম্মত হওয়ায় আফগানিস্তানের বিপক্ষে অ্যাওয়ে সিরিজটির তারিখ পরিবর্তন করা হয়েছে।’ তবে সিরিজটি পরে কবে হবে, তা জানানো হয়নি।

২০২৪ সালে বাংলাদেশের মোট ১৪টি টেস্ট খেলার কথা ছিল। জিম্বাবুয়ে ও আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ স্থগিত হওয়ার কারণে আপাতত সংখ্যাটি নেমে এসেছে দশে। শ্রীলঙ্কার বিপক্ষে চলমান সিরিজের পর পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাদা পোশাকে খেলতে নামবে টাইগাররা।

জুনে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে পাকিস্তান সফর করবে বাংলাদেশ। পাকিস্তানে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর ভারত সফরে গিয়ে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা। অক্টোবরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসবে দক্ষিণ আফ্রিকা। নভেম্বর-ডিসেম্বরে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সফর করবে, সেখানে দুই টেস্টের সঙ্গে আছে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি। সবমিলিয়ে বেশ ব্যস্ত সময় পার করবে ক্রিকেটাররা।

এই সম্পর্কিত আরো

জানুয়ারিতে রেমিট্যান্স প্রবাহ ৩ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত

নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার

১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা

আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান

নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা

সূচকের উত্থানে লেনদেন শেষ

বরিশালে ইসি সানাউল্লাহ কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে

সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায়