সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
জানুয়ারিতে রেমিট্যান্স প্রবাহ ৩ বিলিয়ন ডলার ছাড়িয়েছে ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: - যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা সূচকের উত্থানে লেনদেন শেষ বরিশালে ইসি সানাউল্লাহ - কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায়
খেলাধূলা

এক চুমুতে আড়াই বছর জেল!

স্পোর্টস ডেস্ক : গত বছরে ২০ আগস্টের ঘটনা। নারী বিশ্বকাপ পেয়েছিল নতুন চ্যাম্পিয়ন। ফিফা-র শোপিস ইভেন্টের নবম সংস্করণের ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে বাজিমাত করেছিল স্পেন।

সিডনির অলিম্পিক স্টেডিয়ামে স্পেনের ক্যাপ্টেন ওলগা কারমোনার গোলেই তাঁর দেশ প্রথমবার মেয়েদের বিশ্বকাপ জিতেছিল। এই ঐতিহাসিক রাতে নিজেকে আর ধরে রাখতে পারেননি না স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশনের তৎকালীন সভাপতি লুইস রুবিয়ালেস। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি সটান জাপটে ধরেন তাঁর দেশের স্ট্রাইকার জেনি হারমোসোকে। তারপর ফুটবলারের মাথা টেনে নিয়ে ঠোঁটে-ঠোঁট রেখে আদরের চুমুতে ভরান তিনি।

Imported from WordPress: image-70.png

বিশ্বকাপ ফাইনালের ‘কিসকা কিসসা’ নিয়ে সর্বত্র আলোচনা হয়েছিল। আর এই এক চুমুতেই প্রাক্তন সভাপতির সর্বণাশ হয়ে গেল! জানা যাচ্ছে এবার লুইসের আড়াই বছর হাজতবাস হতে পারে! এই ঘটনায় জেরে ফিফা প্রাথমিকভাবে লুইসকে ৯০ দিনের জন্য় সাসপেন্ড করেছিল। পরে তা বেড়ে তিন বছর হয়। জোর করে চুমু পাওয়ায় হারমোসো প্রবল আপত্তি জানিয়ে ছিলেন, এই ঘটনা তাঁর একদমই ভালো লাগেনি!

লুইসেরে শাস্তির জন্য আবেদন করেছেন স্পেনের সরকারি কৌঁসুলিরা। তাঁরা আড়াই বছরের জেল চেয়েছেন। স্প্যানিশ ফুটবলে চুমু কাণ্ড বেশ পুরনো হলেও সেই চুমুর রেশ কিন্তু এখনও কাটেনি।

আদালতের নথিপত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিদেশি মিডিয়ার দাবি, ৪৬ বছরের লুইসের বিরুদ্ধে যৌন নিপীড়ন এবং জোর করে শারীরিক হওয়ার অভিযোগ এনেছেন সরকারি কৌঁসুলি মার্তা দুরান্তেস। জোড়া অপরাধের শাস্তিরই দাবি। এর পাশাপাশি জানা যাচ্ছে যে, জেনিকে জোর করে বলানো হয়েছিল যে, চুমু দু’জনের সম্মতিতে হয়েছিল! এই অভিযোগ স্পেন মহিলা দলের তৎকালীন কোচ জর্জ ভিলদা ওফেডারেশনের বর্তমান ক্রীড়া পরিচালক আলবার্ত লুকি, ফেডারেশনের মার্কেটিং বিভাগের প্রধান রুবেন রিভেরার বিরুদ্ধে। তাঁদের ক্ষতিপূরণ হিসেবে ৫০ হাজার ইউরো দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। এখন দেখার লুইসের ভাগ্য়ে কী লেখা রয়েছে। সূত্র-জিনিউজ।

এই সম্পর্কিত আরো

জানুয়ারিতে রেমিট্যান্স প্রবাহ ৩ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত

নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার

১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা

আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান

নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা

সূচকের উত্থানে লেনদেন শেষ

বরিশালে ইসি সানাউল্লাহ কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে

সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায়