সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: - যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা সূচকের উত্থানে লেনদেন শেষ বরিশালে ইসি সানাউল্লাহ - কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায় ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা
খেলাধূলা

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের ট্রফি উন্মোচন

স্পোর্টস ডেস্ক : তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টির সিরিজ খেলতে বাংলাদেশে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির লক্ষ্যে বাংলাদেশের বিপক্ষে দুই ফরম্যাটের সিরিজ খেলবে তারা। ঘরের মাঠে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে নিগার সুলতানার দল। ওয়ানডে সিরিজকে সামনে রেখে উন্মোচিত হয়েছে ট্রফি।

বুধবার (২০ মার্চ) মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুই দলের অধিনায়কের উপস্থিতিতে ট্রফি উন্মোচন হয়। প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। এর আগে মাত্র একবারই বাংলাদেশ সফরে এসেছিল অজি মেয়েরা। সেটি ছিল ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে।

এ বছরের অক্টোবরে বাংলাদেশেই হবে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। অস্ট্রেলিয়া তাই পূর্ণ শক্তির দল নিয়েই বাংলাদেশে এসেছে। তাদের জন্য এই সিরিজটা কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ। অন্যদিকে, অস্ট্রেলিয়া সিরিজের পরই সিলেটে ভারতের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ খেলবে বাংলাদেশ। সেই সিরিজই হবে নিগারদের বিশ্বকাপের প্রস্তুতি।

২০২২-২৫ আইসিসি ওমেন্স চ্যাম্পিয়নশিপের অধীনে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। প্রথম ওয়ানডে মাঠে গড়াবে আগামীকাল ২১ মার্চ। এ ছাড়া তিন ওয়ানডে শেষে টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৩১ মার্চ।

এই সম্পর্কিত আরো

ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত

নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার

১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা

আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান

নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা

সূচকের উত্থানে লেনদেন শেষ

বরিশালে ইসি সানাউল্লাহ কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে

সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায়

ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা